আমেরিকা নিয়ে তাঁর স্বপ্ন অনেক।তবে শুধু আমেরিকা নয়, বন্ধু দেশ ইজরায়েলের লাগাতার হানায় ধবংসস্তুপে পরিনত হওয়া গাজার পুনরায় নির্মাণ নিয়েও অনেক পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।ফেব্রুয়ারির শুরুতেই ট্রাম্প বলেছিলেন যে তিনি গাজা ‘দখল’ করতে চান এবং এটিকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়ারা’তে পরিণত করতে চান। এই মন্তব্য তার বন্ধুদের কাছ থেকে প্রশংসা আদায় করলেও কড়া ও তীব্র প্রতিক্রিয়া আসে হামাস ও আরব বিশ্বের কাছ থেকে।
তবে হাল ছাড়তে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে প্রাণঘাতী যুদ্ধে জড়িয়ে থাকা গাজা নিয়ে তার ইচ্ছাগুলো কী তা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিজ্যুয়ালাইজেশনে ফুটে উঠেছে। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে তাঁর নিজস্ব হ্যান্ডেলে প্রেসিডেন্ট ট্রাম্প সেই এআই ভিজ্যুয়াল শেয়ার করেছেন। যদিও jazzbaat24bangla এই ভিডিওর সত্যতা যাচাই করে নি। এনডিটিভি ডট কম-এর রিপোর্ট অনুযায়ী সেই ভিডিওতে তিনি অঞ্চলটিতে যে বিলাসিতা চান তার আভাস দেওয়া হয়েছে—উঁচু অট্টালিকা, জমজমাট বাজার, স্ট্রিপ ক্লাব, সমুদ্র সৈকত — বিলাসবহুল ‘ট্রাম্পস্টাইল’ জীবনধারা প্রতিফলিত করার সবকিছুই হাজির এতে।
ভিডিওটি শুরু হয়েছে এখনকার গাজার মন খারাপ করা চিত্র দিয়ে—যুদ্ধবিধ্বস্ত এবং ধ্বংসস্তূপে পরিণত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি জেট বিমানের প্রচণ্ড বোমাবর্ষণের শিকার। কিন্তু এর পর একটি রূপান্তরিত শহরের দেখা মেলে যেখানে উপকূলের কাছে নোঙর করা ইয়ট, রাস্তায় স্পোর্টস কার এবং আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের মতো একটি আকাশচুম্বী অট্টালিকা।
একটি সমুদ্র সৈকতে হাসিমুখে বিশ্বের সবচেয়ে বড়লোক এলন মাস্ককে তার খাবার উপভোগ করতে দেখা গেছে, যেখানে বেলি ড্যান্সাররা অতিথিদের বিনোদনের ব্যবস্থা করছে। সমুদ্র সৈকত থেকে দূরে, একটি বাজার এলাকায় একটি শিশুকে ট্রাম্প বেলুন ধরে থাকতে দেখা গেছে। একটি নাইটক্লাবে, ট্রাম্পকে একজন ড্যান্সারের সঙ্গেও দেখা গেছে, আর মাস্ক সমুদ্র সৈকতে টাকা ছড়িয়ে দিচ্ছেন। শেষের দিকে ট্রাম্প এবং নেতানিয়াহুকে তাদের বিচ পোশাকে একটি পুলের পাশে ঠাণ্ডা ঠান্ডা উপভোগ করতেও দেখা গেছে।
ট্রাম্প, তার ঘনিষ্ঠ সহযোগী এলন মাস্ক এবং ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে তৈরি এই এআই ভিডিওতে একটি বিশাল ট্রাম্প মূর্তিও দেখা গেছে, যা পাম গাছ দ্বারা বেষ্টিত এবং সূর্যাস্তের পটভূমিতে দাঁড়িয়ে আছে। মার্কিন প্রেসিডেন্টের কল্পনায় নতুন গাজার বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হয়েছে।
কিন্তু সত্যিই কি বদলে যাবে গাজা। কয়েক সপ্তাহ আগে ট্রাম্পের গাজা দখল করার ঘোষণায় বিশ্বকে হতবাক হয়ে গিয়েছিল। এজন্য সরে যেতে হবে সেখানকার আদি বাসিন্দাদের। যদিও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবি বলেছেন যে এটি শুধুমাত্র অস্থায়ী হবে। নেতানিয়াহু এই পরিকল্পনাটিকে সৃজনশীল এবং এতে গাজার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন। কিন্তু রাশিয়া থেকে ইউক্রেন ট্রাম্পের হস্তক্ষেপে যেভাবে সব কিছু এগোচ্ছে তাতে তা আর সন্দেহের তালিকায় থাকছে না।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
