পরিতোষ সাহা:বীরভূম
কয়লা প্রকল্পের মধ্যে কোন বহিরাগত প্রবেশ করা যাবে না।এই দাবিতে কোলকাতা থেকে আসা সিলিকোসিস কো-অডিনেশন কমিটির সদস্যসের আটকে বিক্ষোভ দেখাতে শুরু করল আদিবাসীরা।সিউড়ি স্টেশন চত্বরেই তাদের আটকে দেওয়া। যা ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা।
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ডেউচা-পাঁচামী কয়লা প্রকল্প।কিন্তু সেই প্রকল্প নিয়ে আদিবাসীদের মধ্যে বিক্ষোভ দানা বাঁধছে।আদিবাসী একাংশের বিক্ষোভের জেরে টানা তিনদিন প্রকল্পের কাজ বন্ধ ছিল।গাঁথা হয়েছিল ‘চরকা’,এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন।সিদ্ধান্ত হয় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।লাগানো হয় সিসিটিভি ক্যামেরা।বারেবারে বোঝানো হয় স্থানীয় আদিবাসীদের।
কিন্তু স্থানীয় আদিবাসী শিবরাম হেমরম,নারায়ণ মূর্মুদের অভিযোগ, কিছু কিছু সংগঠন বাইরে থেকে এসে স্থানীয় আদিবাসীদের প্রকল্প নিয়ে ভুল বোঝাচ্ছেন।সেই জন্যই আমরা ঠিক করেছি যে শিল্প এলাকায় বহিরাগতদের প্রবেশ করতে দেব না।
এদিকে,কোলকাতা থেকে আসেন সিলিকোসিস কো-অডিনেশন কমিটির ৪০ থেকে ৫০ সদস্য।তাদের সিউড়ি স্টেশনেই আটকে দেয় ডেউচা-পাঁচামী এলাকার আদিবাসীরা।সিলিকোসিস কো -অডিনেশন কমিটির সদস্য তপন চক্রবর্তী,তপন সাহা অভিযোগ,“আমরা জেলাশাসকের অনুমতি নিয়েই বীরভূম এসেছি।আমরা সিলিকোসিস রোগের উপর কাজ করি।এই খোলামুখ কয়লা খনি হলে সিলিকোসিস রোগের প্রকোপ বেড়ে যাবে।তাই আমরা প্রকল্প এলাকায় গিয়ে সাধারণ মানুষের বর্তমান অবস্থা জানার চেষ্টা করছি। কিন্তু আমাদের স্টেশনেই আটকে দিচ্ছে।”
তবে,ডেউচা-পাঁচামী কয়লা প্রকল্প নিয়ে দিনের পর দিন উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে।
