Jazzbaat24Bangla • Beta
ইতিমধ্যেই রামনবমী নিয়ে তপ্ত বঙ্গীয় রাজনীতি, শাসক হোক বা বিরোধী,হিন্দু ভোট ব্যাংক একজোট করতে দুই শিবিরই কোমর বেঁধেছে রাম নবমীকে সামনে রেখে। কলকাতা হোক বা রাজ্য পুলিশ,রামনবমীকে ঘিরে অশান্তির সম্ভাবনার আঁচ পেতেই আগে ভাবে সতর্ক প্রশাসন,জারি একাধিক বিধি নিষেধ । সেই অবহেই রামনবমী নিয়ে ১ কোটির টার্গেট বেঁধে দেওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে কোথায় থাকবেন ?
বুধবার একটি সভা থেকে নিজেই জানালেন রামনবমী নিয়ে দলীয় কর্মীদের একাধিক বার্তা দেওয়া বিরোধী দলনেতা ৬-ই এপ্রিল রামনবমীর দিন বন্দর এলাকায় একটি কর্মসূচী ও সন্ধেয় এন্টালীর একটি মিছিলে পা মেলাবেন বিরোধী দলনেতা তথা কাঁথির বিধায়ক শুভেন্দু অধিকারী ।
