Jazzbaat24Bangla • Beta
সুদীপ্ত চট্টোপাধ্যায়
চলতি বছরে গ্রীষ্মের মরশুমে দীর্ঘমেয়াদী দাবদাহ তথা তাপপ্রবাহের আশঙ্কার কথা আগেই জানিয়েছে হাওয়া অফিস। আর তারই রেশ ধরে এবছরেও রাজ্যের স্কুল গুলিতে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল নবান্ন। আগামী ৩০ এপ্রিল থেকে রাজ্যের প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি শুরু হবে বলে নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর কথায় ” বেশ গরম পড়েছে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যাবে আগামী ৩০ এপ্রিল থেকে।” এর আগে মে মাসে এই গরমের ছুটি পড়তো। কিন্তু অতিরিক্ত গরমের জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্তের কথা জানান।
Contents
