By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: এ রাজ্যে কাজের সম্ভাবনা এখন হয় শাসকের সিন্ডিকেট যোগ, নয় পরিযায়ী শ্রমিক
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > দেশ > এ রাজ্যে কাজের সম্ভাবনা এখন হয় শাসকের সিন্ডিকেট যোগ, নয় পরিযায়ী শ্রমিক
দেশ

এ রাজ্যে কাজের সম্ভাবনা এখন হয় শাসকের সিন্ডিকেট যোগ, নয় পরিযায়ী শ্রমিক

Jazzbaat 24 Bangla
Last updated: April 8, 2025 6:30 am
Jazzbaat 24 Bangla
Share
4 Min Read
SHARE
এ রাজ্যে কাজের সম্ভাবনা এখন হয় শাসকের সিন্ডিকেট যোগ, নয় পরিযায়ী শ্রমিক
👁️ 6
WhatsApp Share on WhatsApp

অভিজিৎ বসু

একটা সময় ছিল যখন সারা দেশ থেকে মানুষ এই বাংলায় আসতেন কাজের জন্য। সেটা ছিল একটা গৌরবের দিন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে রাখার মত একটা দিন ছিল সেই সময়। কিন্তু সেই সব দিন তো আজ ইতিহাস এর পাতায় স্থান নিয়েছে। সেই সময় ছিল মাড়োয়ারি পাড়া, গুজরাতি পাড়া, পাঞ্জাবি এলাকা এই সব ছিল। গঙ্গার দু পাড় ধরে ছিল চটকল শ্রমিকদের বসতি। সকাল হলেই চিমনির ধোঁয়া দেখা যেতো বাংলার নানা জায়গায় গঙ্গার দু পাশ ধরে। এটাই ছিল আমাদের এই বাংলার চেনা প্রতিচ্ছবি।

বাংলায় এখন কাজের বেশ ভাটার টান। কর্মসংস্থানে আর কর্মসংষ্কৃতিতে এখন ভাটার টান। হৈ চৈ হুল্লোড় করে প্রতি বছর শিল্প বাণিজ্য সম্মেলন হয় বটে কিন্তু শিল্পের দেখা মেলে কই। বড়ো মাপের শিল্প এই রাজ্যে আসে না আর কিছুতেই। যে বাংলা একদিন নানা শিল্প নিয়ে গর্ব অনুভব করতো সেখানেও কেমন ভাটার টান পড়েছে দীর্ঘদিন ধরেই। সেই কবে একবার টাটাকে নিজের রাজ্যে আনতে গিয়ে বামেদের টাটা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক দল বর্তমানে ভোটের বাজারে কিছুটা ফায়দা তোলে তাদের বাহুবলে আর কিছুটা দান আর খয়রাতির জোরে প্রভাব খাটিয়ে এটাই এখন একমাত্র সিস্টেম। কিন্তু পরোক্ষে তার প্রভাব পড়ে রাজকোষ ফাঁকা হয়ে যায় বেমালুম। কে আর সেদিকে নজর দেয়। কথায় আছে লাগে টাকা দেবে গৌরী সেন। সে তো বটেই গৌরী সেন এর আমলে দান খয়রাতির কি অসুবিধা আর।

আর গ্রামে গ্রামে লেঠেল বাহিনীর অত্যাচারে যখন সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রামগুলো একদম পুরুষ শূন্য হয়ে পড়ে শাহজাহান, আরাবুলদের দাপটে তখন বাকিরা সব গ্রাম ছেড়ে আশ্রয় নেয় পেটের টানে আর পিঠ বাঁচাতে পরিযায়ী শ্রমিক হয়ে দূরে অনেক দূরে। পরিযায়ী শ্রমিক এখন বাংলার গ্রামে গ্রামে ঘুরে বেড়ালে অনেক পাওয়া যাবে। যেখানে ঘর আছে, দুয়ার আছে, ভিটে আছে কিন্তু মানুষজন নেই। কারণ সবাই যে গ্রাম বাংলা ছেড়ে পরিযায়ী পাখি হয়ে উড়ে গেছে তারা দিল্লী, হায়দরাবাদ, মুম্বাই, পুনে, চেন্নাই নানা জায়গায়। আজ বাংলার গ্রাম ছেড়ে চলে আসা মানুষের ভীড় বাড়ছে ক্রমেই এই সব এলাকায়। কিন্তু পরিযায়ী শ্রমিক এর কোনোও হিসেব নেই এই রাজ্যের সরকার এর কাছে। সেই লকডাউন এর সময় কি ভয়াবহ পরিস্থিতি ঘটেছিল তার ছবি এখনও মনে আছে আমাদের সকলের। আর তারপর অতিমারী কেটে গেলেও কাজ না পেয়ে আবার তাঁরা ফিরে গেছেন সেই পুরোনো কাজেই।

দিন দিন সরকারী চাকরিতে নিয়োগ কমছে। চুক্তি ভিত্তিক লোক নিয়োগ করেই চলছে সরকার। এটাই এখন একমাত্র কাজের সুযোগ করে দেওয়া। কর্ম সংস্থান নিয়ে তেমন কোনোও দিশা দেখাতে সক্ষম হয়নি এই সরকার। যদিও ৩৪ বছরের বাম সরকারও তেমন কোনো দিশা দেখাতে পারে নি তারাও। আর এই সবের মাঝেই কর্মরত শিক্ষকদের হঠাৎ করেই কর্মহীন হয়ে যাওয়া। কর্ম কোথায় যে ভিন রাজ্যের শ্রমিক এই রাজ্যে আসবেন কাজের সন্ধান করতে। এই রাজ্যে এখন দুটি কাজ করতে পারা যাবে হয় শাসক দলের মদতপুষ্ট হয়ে সিন্ডিকেট এ যোগ দেওয়া। আর না হলে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে যাওয়া। এ ছাড়া যে আর কোনোও উপায় নেই এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার মানুষের। আপনি কী করবেন সেটা না হয় আপনি নিজেই ঠিক করে নিন।

You Might Also Like

এআই সম্মেলনের প্রতিবাদে পুলিশ সংঘাত, দিল্লি পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা

ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার! বিশ্বনেতাদের তালিকায় শীর্ষে মোদী

লিয়ারজেট দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ

ভারত–পাক যুদ্ধ থামিয়েছিলেন ট্রাম্প?

বিনিয়োগের বৃদ্ধিতে প্রধানমন্ত্রীর টোকিও সফর!

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article নেত্রীর হুইপ অমান্য করে শৃঙ্খলার কোপে তৃণমূলের ৫০ বিধায়ক
Next Article সিদ্ধান্তের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেও রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত খারিজ করল সুপ্রিম কোর্ট
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

এআই সম্মেলনের প্রতিবাদে পুলিশ সংঘাত, দিল্লি পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা
দেশ February 26, 2026
যুবসাথীতে আবেদনের ঢল, বাড়তে পারে সময়সীমা?
রাজ্য February 26, 2026
ভারতীয় পোশাকে নেতানিয়াহুর চমক
বিদেশ February 26, 2026
সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
অপরাধ February 26, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • এআই সম্মেলনের প্রতিবাদে পুলিশ সংঘাত, দিল্লি পুলিশের বিরুদ্ধে অপহরণের মামলা
  • যুবসাথীতে আবেদনের ঢল, বাড়তে পারে সময়সীমা?
  • ভারতীয় পোশাকে নেতানিয়াহুর চমক
  • সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
  • ইনস্টাগ্রামে ১০ কোটি ফলোয়ার! বিশ্বনেতাদের তালিকায় শীর্ষে মোদী

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?