সুদীপ্ত চট্টোপাধ্যায়
———‘—————-
আগামী ২১ এপ্রিলের মধ্যেই যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ্যে আনা হতে পারে। আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগ্য চাকরিহারা শিক্ষকদের বৈঠকে হাজির থেকে এই আশ্বাস দেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। বৈঠকে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই সিদ্ধান্ত বাবু জানান যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যেই এই তালিকা তৈরীর কাজ সম্পূর্ণ হবে। সম্পূর্ণ তালিকা বিশদে খতিয়ে দেখে আগামী ২১ এপ্রিলের মধ্যে তা প্রকাশ্যে আনার চেষ্টা করা হবে বলেও জানান এসএসসি চেয়ারম্যান। মূলত এদিন যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি, OMR এর মিরর ইমেজ এবং পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতেই আজ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন যোগ্য চাকরিহারা শিক্ষক প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। বৈঠকে সিদ্ধার্থবাবু জানান, যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরীর কাজ শুরু হল ওএমআর সিটের মিরর ইমেজ এসএসসির কাছে নেই। যদি তা থাকতো তাহলে সিবিআই তা আগেই খুঁজে পেতো। আপাতত সিবিআই কাছে মিরর ইমেজের জে প্রতিলিপি রয়েছে সেগুলোই প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছেন এসএস সি চেয়ারম্যান। বৈঠকে শিক্ষা মন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দেওয়া এবং তার আগে কি বিষয় ব্যাখ্যা চাওয়া হবে সেসব নিয়ে আলোচনা হয়। জানা গেছে, শিক্ষামন্ত্রী চাকরি হারাদের যোগ্য আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী তাদের প্রতি যে সহমর্মী সে কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যদিও না আঁচালে বিশ্বাস নেই বলেই প্রতিক্রিয়া চাকরিহারা শিক্ষকদের।
