রাজধানীতে এসে গিয়েছেন তাহাউর রানা। এই তাহাউরই ছিলেন মুম্বই হামলার প্রধান চক্রী। এনআইএ এমনটাই আদালতে দাবি করেছে। তারা তাহাউরকে ১৮ দিনের হেফাজতে নিয়েছে। কীভাবে হামলা হয়েছিল ২৬/১১-র ওই অভিশপ্ত দিনে, তার পরিকল্পনা করা হয়েছিল কিভাবে? তাহাউরের পেট থেকে এই সব প্রশ্নের উত্তরই বের করতে তৎপর এনআইএ।
ভারতে আসা করা মাত্রই এনআইএ তাহাউরকে গ্রেফতার করে। সূত্রের খবর, এনআইএ বৃহস্পতিবার রাত থেকেই তাহাউরকে জেরা করছে। নয়া দিল্লিতে এনআইএ-র সদর দফতরে তৃতীয় তলায় তাহাউর রানাকে এনআইএ আইজি, ডিআইজি স্তরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে। সিসিটিভির নজরদারিতে ২৪ ঘণ্টাই রাখা হবে তাহাউরকে। স্পেশাল সেল কম্যান্ডোরাও উপস্থিত থাকবেন।
ইতিমধ্যেই এনআইএ খসড়া প্রশ্ন বানিয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩০টি প্রশ্ন তৈরি করা হয়েছে তাহাউরের জন্য। এর উত্তর জানার চেষ্টা করা হবে তাঁর কাছ থেকে। সেই সকল সম্ভাব্য প্রশ্নগুলি হল-
২০০৮ সালের ২৬ নভেম্বরে আপনি কোথায় ছিলেন?
ভারতে থাকাকালীন কার সঙ্গে এবং কোথায় দেখা করেছিলেন আপনি?
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে বড় সন্ত্রাসবাদী হামলা হতে চলেছে, আপনি কি জানতেন?
কতদিন ধরে চেনেন ডেভিড কোলম্যান হেডলিকে?
তাঁকে ভুয়ো ভিসায় ভারতে পাঠানো হয়েছিল কেন?
ভারতে কী করতে এসেছিলেন ডেভিড কোলম্যান হেডলি?
ডেভিড হেডলি ভারতের যেসব জায়গায় গিয়েছিলেন, সে সম্পর্কে আপনাকে কী বলেছিলেন?
ভারতে থাকাকালীন কী বিষয়ে কথা বলেছিলেন হেডলি আপনার সঙ্গে?
মুম্বাই হামলায় আপনার এবং হেডলির ভূমিকা কী ছিল?
ভারতের ভিসা পেতে ডেভিড কোলম্যান হেডলিকে কীভাবে সাহায্য করেছিলেন আপনি?
আপনি কি মুম্বই হামলার পরিকল্পনায় হেডলিকে সাহায্য করেছিলেন?
হামলায় দুজনের ভূমিকা কী ছিল?
হামলার তথ্য সংগ্রহে কীভাবে সাহায্য করা হয়েছিল?
আপনি কীভাবে চেনেন লস্কর-ই-তৈয়র প্রধান হাফিজ সইদকে?
প্রথম দেখা কবে এবং কোথায় হয়েছিল হাফিজের সঙ্গে?
হাফিজ সইদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল?
আপনি কীভাবে সাহায্য করেছিলেন লস্কর-ই-তৈবাকে?
সাহায্যের বিনিময়ে আপনাকে কী দিয়েছিল লস্কর?
লস্কর-ই-তৈবার হাফিজ সইদ ছাড়া আর কতজনকে চেনেন?
শেষ কবে হাফিজ সইদের সঙ্গে কথা বলেছিলেন?
কতজন লোক আছে লস্কর-ই-তৈবাতে? নিয়োগ কীভাবে হয়? কে করে? এর গঠন কেমন?
কোথা থেকে আসে লস্কর পরিচালনার তহবিল?
সবচেয়ে বেশি তহবিল সংগ্রহ করে কারা? অস্ত্র কে সরবরাহ করে?
কোন দেশ থেকে অস্ত্র আসে?
কীভাবে সাহায্য করে পাকিস্তানি সেনাবাহিনী এবং আইএসআই?
আইএসআই কি হামলার নির্দেশ দিয়েছিল?
লস্কর এবং হুজির সদস্যদের প্রশিক্ষণ দেয় কে?
একটি গ্রুপকে, কী ধরণের প্রশিক্ষণ দেনক তজন আইএসআই অফিসার? প্রশিক্ষণের সময় কী বলা হয়?
প্রশিক্ষণে কী করা হয়?
আপনি ডাক্তারি ছেড়ে কেন সন্ত্রাসবাদের পথ বেছে নিলেন?
হেডলির উদ্দেশ্য কী ছিল? পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে কার সম্পর্ক ছিল?
হেডলি কি আপনাকে পরিচয় করিয়ে দিয়েছিল, নাকি আপনিই পরিচয় করিয়ে দিয়েছিলেন হেডলিকে হাফিজ সইদের সঙ্গে?
আইএসআই-এর পরিকল্পনা কী ছিল?
যেসব জায়গায় হামলা হয়েছিল, সেগুলোই কি একমাত্র লক্ষ্যবস্তু ছিল, নাকি ভারতে আরও হামলার পরিকল্পনা ছিল, যা করতে পারেননি?
আইএসআই-এর পক্ষ থেকে কি কেবল মেজর ইকবাল এবং সমীর আলীই এই হামলায় জড়িত ছিলেন, নাকি আরও কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও জড়িত ছিলেন?
যদি তারা জড়িত থাকে, তাহলে বাকিরা কারা ছিল?
সন্ত্রাস ছড়ানোর পরিকল্পনার আর্থিক মদত কে দেয়?
আইএসআই ছাড়াও, পাকিস্তান সরকার কি সন্ত্রাসী হামলার তথ্য পায়?
হামলার সময় সন্ত্রাসীদের কে নির্দেশনা দেয়?
অভিযুক্ত জঙ্গিদের কি আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল?
কতজন লোক জড়িত ছিল পুরো আক্রমণের পরিকল্পনায় এবং তাদের ভূমিকা কি?
