জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় জঙ্গি দমন অভিযানে বড় সাফল্য ভারতীয় সেনার।জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা! যদিও নিয়ন্ত্রণরেখা পেরনোর আগেই খতম হয়েছে জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার-সহ ৩ জেহাদি। অন্যদিকে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান। তবে এখনও লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। খারাপ আবহাওয়া এবং তুষারাবৃত দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালাতে হচ্ছে বিশেষ বাহিনীকে।সেনা সূত্রের খবর, এখনও কয়েকজন জঙ্গি ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে, যাদের ধরতে তল্লাশি অভিযান জারি রয়েছে।জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযানে নামে নিরাপত্তাবাহিনী।
নিহত জঙ্গিরা পাকিস্তান-ভিত্তিক জৈশ-ই-মোহাম্মদ সংগঠনের সঙ্গে যুক্ত ছিল। জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার তুষারাবৃত এলাকায় চলা অভিযানে শনিবার দুই জঙ্গিকে খতম করা হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। এর আগে শুক্রবার আরেকজন জঙ্গিকে নিকেশ করা হয়েছিল।
আনুষ্ঠানিক সূত্র জানিয়েছে, নিহত জঙ্গিদের তাদের মধ্যে একজন শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ।এই সাইফুল্লাহ গত এক বছর ধরে চেনাব উপত্যকা অঞ্চলে সক্রিয় ছিলেন।কয়েকদিন ধরেই কিশৎওয়ার-সহ উপত্যকার একাধিক জায়গায় চলছে ‘অপারেশন ছতরু’। জেহাদের জাল ছিঁড়তে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর জম্মু-ভিত্তিক হোয়াইট নাইট কোর একটি পোস্টে জানিয়েছে, “কিশতওয়ারের ছত্রুতে চলা অভিযানে, প্রতিকূল ও খারাপ আবহাওয়া সত্ত্বেও, জঙ্গিদের নির্মূল করা হয়েছে। একটি একে রাইফেল এবং একটি এম৪ রাইফেল সহ প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।”
বুধবার একটি সংক্ষিপ্ত সংঘর্ষের পর অভিযান শুরু হয়। সেনাকর্তারা জানিয়েছেন, অভিযান এখনও চলছে। আরও জানানো হয়েছে যে উধমপুর জেলার বাসন্তগড় এবং রামনগর এলাকায় বুধবার থেকে আরেকটি পৃথক অভিযান চলছে, যেখানে তিনজন জঙ্গির একটি দলকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
