কেন্দ্রের নয়া ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ, শীর্ষ আদালতে নওশাদ-হুমায়ুন
সুদীপ্ত চট্টোপাধ্যায়
সংসদে পাস হওয়া ওয়াকফ সংশোধনী আইন, ২০২৫ কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের। সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। মামলার পিটিশানে উল্লেখ করা হয়েছে, মহমেডান ল অনুযায়ী কোন দলিল দস্তাবেজ ছাড়াই শুধু ঘোষণাপত্রের মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি রয়েছে তা সংবিধান স্বীকৃত। সংসদের উভয় কক্ষে সংশোধনী এনে বিল পাস করিয়ে সেই দীর্ঘদিনের স্বীকৃতিকে মুছে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার বলেও অভিযোগ করা হয়েছে। কেন্দ্রের এই নয়া সংশোধনী শুধু সংবিধানকেই অমর্যাদা করেনি সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের অনুচ্ছেদ ১৪,১৫,২৫,২৬,২৯ এবং ৩০০এ লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করা হয়েছে মামলার পিটিশনে। একইসঙ্গে উল্লেখ করা হয়েছে কেন্দ্রের এই সংশোধনী বা নয়া আইন পশ্চিমবঙ্গে তো বটেই দেশের বিভিন্ন প্রান্তে অশান্তির বাতাবরণ তৈরি করেছে এবং এই অশান্তির জেরে প্রাণহানির ঘটনাও ঘটছে। তাই ন্যায় বিচারের স্বার্থে, অশান্তি হাঙ্গামা ও প্রাণহানির ঘটনা ঠেকাতে এবং দেশজুড়ে থাকা শতাব্দী প্রাচীন ওয়াকফ সম্পত্তির রক্ষার্থে অবিলম্বে এই নয়া আইন বা সংশোধনীর ছবিটা দিস বা খারিচ করার নির্দেশ দিক শীর্ষ আদালত এই মর্মে আবেদন করা হয়েছে মামলার পিটিশনে। নওশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবিরের হয়ে সুপ্রিম কোর্টে এই মামলার সওয়াল করবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম।
উল্লেখযোগ্য এর আগেই নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিধানসভায় সরকারিভাবে একটি প্রস্তাব আনার আবেদন জানিয়েছিলেন এই মর্মে যে নয়া ওয়াকফ সংশোধনী আইন ২০২৫ এলার্জি কার্যকরী হবে না। একই সঙ্গে নওশাদ মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন যে রাজ্যের শাসকদলের সমস্ত বিধায়ক বা সাংসদদের দিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হোক। মুর্শিদাবাদ সহ রাজ্যে বিভিন্ন জেলায় ওয়াকফ অশান্তির জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যেই এই ওয়াকফ সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নওশাদ সিদ্দিকী নিজেই। একই সঙ্গে রাজ্যের শাসক দলের বিধায়ক হুমায়ুন কোভিদ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন।
