সুদীপ্ত চট্টোপাধ্যায়
আগামী সোমবার ২১ এপ্রিল পূর্বঘোষিত নবান্ন অভিযান পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। মঞ্চের পক্ষ থেকে আজ জানানো হয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকে তাদের প্রস্তাবিত অভিযানের অনুমোদন মেলেনি। সাংগঠনিক কারণে সোমবারের পূর্ব ঘোষিত নবান্ন অভিযানের সিদ্ধান্ত আপাতত বাতিল করা হয়েছে। পরবর্তীকালে এই অভিযান করা হবে এবং তার দিনক্ষণ নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও মঞ্চের তরফে উল্লেখ করা হয়েছে। মঞ্চের পক্ষে পাঁচজন আহ্বায়ক জানিয়েছেন, আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যার কথা শুনে কেন এই অভিযানের অনুমতি মেলেনি তা বোঝা গিয়েছে। আধিকারিকদের পক্ষ থেকে মঞ্চের দাবিদাওয়া গুলি শীঘ্রই বিবেচনার আশ্বাস দেয়া হয়েছে। ঐক্য মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের আশা খুব শীঘ্রই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন তারা এবং নিজেদের দাবিগুলি মুখ্যমন্ত্রী কাছে তুলে ধরতে পারবেন। ন্যায়বিচার এবং সাধারণ মানুষের স্বার্থে গণতান্ত্রিক পদ্ধতিতে আলাপ আলোচনার মাধ্যমে তাদের দাবি দাওয়া পূরণ হবে বলেও আশা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। উল্লেখযোগ্য আগামী সোমবার সালবনিদে জিন্দাল গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করতে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পরদিন মেদিনীপুর কলেজ ময়দান থেকে গরবেতার একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। ফলে ২১ এপ্রিল সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে থাকছেন না। এইসব বিষয়গুলি বিবেচনা করে হাওড়া পুলিশ কমিশনারেটের সঙ্গে পরামর্শ করে এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সহযোগিতার আশ্বাস পেয়ে আপাতত নবান্ন চলো অভিযান বাতিল করল পশ্চিমবঙ্গ চাকরিপ্রার্থী চাকরিজীবী ও চাকরি-হারা ঐক্য মঞ্চ।
