সলমন খান এখন অতীত, এবার হত্যার হুমকি এল বলিউড অভিনেতা অভিনব শুক্লার কাছে। বলিউড অভিনেতা অভিনব শুক্লা এদিন জানান, ইনস্টাগ্রামে এক ব্যক্তি তাঁকে হুমকি দিয়ে বলেছে, ওই ব্যক্তি নাকি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের দলের একজন সদস্য। এখানেই শেষ নয়, সলমন খানের বাড়ির সামনে যেমন গুলি চালানো হয়েছিল, একই ভাবে তাঁর বাড়িতেও গুলি চালানো হবে। ঠিক এইভাবেই কমেন্টে হুমকি দেওয়া হয়েছে অভিনব শুক্লাকে।
জানা গিয়েছে যে, যে ব্যক্তি হুমকি দিয়েছেন তাঁর নাম অঙ্কুশ গুপ্ত। ওই। একটি ইনস্টাগ্রামে অভিনবকে একটি ম্যসেজ করে লেখেন, “আমি লরেন্স বিশ্নোইয়ের লোক। তোমার বাড়ির ঠিকানা জানি। সলমনের বাড়িতে যেমন গুলি করেছিলাম, তোমার বাড়িতেও AK 47 দিয়ে গুলি চালাব।” একই সঙ্গে বেশ কিছু অশালীন ভাষাও ব্যবহার করা হয়েছে। এহেন হুমকি পেয়েই রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছেন অভিনব ও তাঁর স্ত্রী রুবিনা দিলাইক। শুধু অভিনব নন, এক হুমকির টেক্ট পান অভিনেতার স্ত্রী রুবিনা।
এই ঘটনার কথা এদিন প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসনের কাছে সহায়তার দাবি জানালেন অভিনেতা অভিনব শুক্লা। তিনি জানান, হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রয়োজন এবং যদি ওই ব্যক্তিকে কেউ চিনে থাকেন তবে দ্রুত পুলিশের কাছে যেন খবর দেওয়া হয়। এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন অভিনেতা।
উল্লেখ্য, বলিউড অভিনেতাদের মধ্যে দিন দিন বেড়েই চলেছে লরেন্স আতঙ্ক। কিছুদিন আগে গভীর রাতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের সঙ্গে যোগ মিলেছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের। এই ঘটনাটি ঘটে পঞ্জাবের জলন্ধরে। মাঝরাতে সেখানে বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী মনোরঞ্জন কালিয়ার বাসভবনের বাইরে গ্রেনেড হামলা চলেছিল। ইতিমধ্যেই সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত জিষাণ আখতারকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিষাণও নাকি লরেন্স বিষ্ণোই ঘনিষ্ট।
