জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা পর্যটকদের উপর। আর এই খবর কানে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে সৌদি আরব সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা সম্পর্কে সেখান থেকেই খোঁজখবর নিলেন শাহের কাছে ফোন করে। ফোনে কথা বলার পর কোন ভাবেই জঙ্গিদের ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের সঙ্গে ফোনে কথা বলার পর এক্স হ্যান্ডেলে সন্ত্রাসবাদীদের ছাড়া হবে না বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। নিহতরা সবাই পুরুষ। সন্ত্রাসী হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া পর্যটকদের মধ্যে দুজন বিদেশী এবং দুজন স্থানীয় নাগরিক রয়েছেন। এই বড় সন্ত্রাসবাদী হামলার পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নয়াদিল্লিতে উচ্চ-স্তরের বৈঠকের পর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরেও একটি উচ্চ-স্তরের বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জানা যায়, অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে জঙ্গিরা তরফে করে পর্যটকদের। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন পর্যটকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকে। জনৈক পর্যটক জানান, তারা ভেলপুরি খাচ্ছিলেন। সেই সময় জঙ্গিরা তাঁর স্বামীকে গুলি করে। হামলার খবর পাওয়া মাত্রই সৌদি আরব থেকে অমিত শাহকে ফোন করেন মোদী। শ্রীনগরে যেতে বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন নিজের বাসভবনে একটি বৈঠকের আয়োজন করেন। সেই বৈঠকে ভার্চুয়ালি যোগদান করেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, জম্মু ও কাশ্মীরের ডিজিপিও ও সেনা আধিকারিকরা। বৈঠকের পর মৃতদের পরিবারকে সমবেদনা জানালার পাশাপাশি শাহ জানিয়ে দেন, সন্ত্রাসবাদীদের কোনভাবেই ছেড়ে দেওয়া যাবে না। ঘটনা নিন্দা প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জম্মু-কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।
