মাত্র ৬ দিন আগেই বিয়ে হয়েছিল দম্পতির! সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে। প্রথমে সব ঠিকই ছিল। কিন্তু তারপরই ছন্দপতন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারালেন ভারতীয় নৌসেনার এক অফিসার এবং তাঁর স্ত্রী। সংবাদ সংস্থা ANI সূত্রে জানা গিয়েছে যে, ওই নৌ-সেনা অফিসার কর্মসূত্রে কেরলের কোচিতে থাকতেন। ছুটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই ঘটে গেল বিরাট অঘটন। নৌ সেনা অফিসার এবং তাঁর স্ত্রীর প্রাণ কেড়ে নিল সন্ত্রাসবাদী হামলা।
জানা গিয়েছে যে, নিহত নৌসেনা অফিসারের নাম বিনয় নরওয়াল। বয়স ২৬। গত ১৬ এপ্রিল বিয়ে হয়েছিল তাঁর। তাইতো ছুটিতে স্ত্রীকে নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন হানিমুনে। জানা গেছে যে, কাশ্মীরের সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে বিনয় ও তাঁর স্ত্রী দু’জনেরই।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ জঙ্গিরা প্রাণঘাতী হামলা চালায় জঙ্গিরা। নাম-পরিচয় জেনে জেনি ‘টার্গেট কিলিং’ করা হয় তিরিশজনকে। এই ঘটনার খবর কানে জেতে না যেতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছেছেন উপত্যকায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনও জঙ্গিকে রেয়াত করা হবে না। হামলার দায় স্বীকার করেছে TRF জঙ্গি গোষ্ঠী। অন্যদিকে, সৌদি আরব সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনিও এই ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত দেশে ফিরছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন তিনি।
