ফের লোকাল ট্রেন বাতিলের কোপে নিত্যযাত্রীরা। সাঁতরাগাছি তে নন ইন্টারলোকিং কাজের জেরে বাতিল হতে চলেছে ২০০ লোকাল ট্রেন। আজ বুধবার থেকে নন ইন্টারলকিং কাজ চলবে ১৮ মে পর্যন্ত। ১৯ দিন ধরে এই নন ইন্টারলকিং এর কাজ চলা জেরে খড়গপুর ডিভিশনে প্রায় ২০০ টি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ পূর্ব রেল। বন্ধ থাকবে বেশ কিছু এক্সপ্রেস ট্রেনও । বেশ কিছু প্রেমের গতিপথ পরিবর্তন ও গন্তব্য সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। দক্ষিণ পূর্ব রেল। তবে এই সময়কালের মধ্যে ২০০টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রেল দপ্তর সূত্রে জানানো হয়েছে। ফলে ফের নিত্য রেল যাত্রীদের ভোগান্তি আরও বাড়ছে বলে আশঙ্কা। যদিও দক্ষিণ-পূর্ব রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন একসঙ্গে ২০০ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেয়া হলেও প্রতিদিন ঘুরিয়ে-ফিরিয়ে বেশ কিছু লোকাল ট্রেন চালানো হতে পারে। সে ক্ষেত্রে নিত্যযাত্রীদের দুর্ভোগ কিছুটা কমবে বলেও আশা প্রকাশ করেছেন রেল আধিকারিকরা।
