ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্বজনহারাদের সঙ্গে কথা বলবেন মমতা
পুর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৫ মে সোমবার মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকাপ অশান্তির জেরে ধুলিয়ান, শামসেরগঞ্জ, সুতির ক্ষতিগ্রস্ত গ্রামগুলি পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। জাফরাবাদে নিহত বাবা-ছেলের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন ওয়াকাপ অশান্তির জেরে যে তিন জনের মৃত্যু হয়েছে তাদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। আগামী সোমবার মুর্শিদাবাদে গিয়ে স্বজন হালাদের হাতে এই আর্থিক সাহায্য তুলে দেবেন মুখ্যমন্ত্রী নিজে। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই নবান্নে রিপোর্ট পাঠানো হয়েছে যে ওয়াকফ অশান্তির জেরে জেলায় ১১৯ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুখ্যমন্ত্রীর পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই ক্ষতিগ্রস্ত বাড়িগুলিকে বাংলার বাড়ি প্রকল্পের অন্তর্ভুক্ত করে পুনর্নির্মাণ করবে রাজ্য সরকার। সোমবার মুর্শিদাবাদে গিয়ে এই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রীর। মুর্শিদাবাদ সফরের দিনেই মুর্শিদাবাদ জেলার জন্য একটি প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পরদিন দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে যাওয়ার কথা মমতার। দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বালুরঘাটে একটি প্রশাসনিক বৈঠক করবেন তিনি। পরদিন সকালে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
