বয়স মেরে কেটে মাত্র আট বছর! কিন্তু এতটুকু বয়সেই দেশের জন্য ভালোবাসার কমতি নেই এই ছোট্ট ছেলেটির মহান হৃদয়ে। আর সেই ভালোবাসার চিহ্ন হিসেবেই নিজের সঞ্চয় করা সমস্ত অর্থ দেশের সেনাবাহিনীদের হাতে তুলে দিতেও বিন্দুমাত্র কার্পণ্যবোধ করল না এই ছোট্ট তামিল শিশুটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে এই বালকের একটি ভিডিও যেখানে তাকে সেনাবাহিনীর হাতে অর্থ তুলে দিতে দেখা গেছে।
বয়সের দিক থেকে দেখতে হলে মাত্র আট বছরের হলেও, ছেলেটির দেশপ্রেমের ওজন মাপার জন্য বয়স কোন ফ্যাক্টর নয়। ছোট্ট একটি ভাঁড়ে গত ১০ মাস ধরে টাকা জমিয়ে রেখেছিল শিশুটি। বাড়িতে আসা অতিথি এবং আত্মীয়-স্বজনরা যে টাকা দিতেও সেটাই জমিয়ে রেখেছিল। এবার জমে যাওয়া সেই টাকা দেশের সেনাদের কথা ভেবে সরকারের হাতে তুলে দিল শিশুটি। সম্প্রতি ডিস্ট্রিক্ট কালেকটরের অফিসে যায় সে। নিজের জমানো সেই টাকা ডিস্ট্রিক্ট কালেকটরের হাতে তুলে দেয় বিনাদ্বিধায় অতি যত্নে।
ছোট্ট ভাঁড়ে জমানো টাকার পরিমাণ অবশ্য ছাপিয়ে গিয়েছে ছোট্ট শিশুটির এমন বড় মন আর বুক ভরা দেশপ্রাণের এমন নজির দেখে। স্থানীয় সংবাদ মাধ্যমকে শিশুটি বলেছে, বর্তমানে সে দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ভারতীয় সেনাদের জন্য সে টাকা জমিয়েছে। সেনাদের সাহায্য করতে চায় সে। কারণ তাঁরা আমাদের সবাইকে সুরক্ষিত রাখে। শিশুটির এমন কথাবার্তা সকলেরই মন কেড়ে নিয়েছে।
জানা গিয়েছে যে, ওই বালক তামিলনাড়ুর করুর জেলার বাসিন্দা। করুর জেলার কালেক্টরের দফতরে গিয়ে নিজের জমানো টাকা জমা দিয়ে এসেছে ছেলেটি। আর তার এই টাকা জমা দিতে যাওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত সবটাই লেন্স বন্দি করে নিয়েছেন উৎসুক ব্যক্তিরা। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এক ব্যক্তি লিখেছেন,এই খুদেটি আমাদের রত্ন’। অন্য এক নেটিজেন লেখেন,”দেশের প্রতি ভালোবাসার সত্যিকারের নিদর্শন!”
