২০২৫-এর মাঝামাঝি এসে আবার নিজের পুরনো ফর্মে অভিনেতা তথা পরিচালক আমির খান। মাঝে কয়েকটা বছর একটু ‘ডাল’ গিয়েছে। গত ২১ জুন দেশের সমস্ত সিনেমাহলে মুক্তি পেয়েছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমিরের ‘সিতারে জমিন পর’। এই সিনেমায় এক দিকে যেমন আমিরের অভিনয় প্রশংসিত হয়েছে, অন্য দিকে, বহু দিন পর ফের একবার আমিরের সিনেমার কালেকশন ১০০ কোটির ঘরে পৌঁছতে দেখা গিয়েছে। সিনেমায় আমিরের বিপরীতে অভিয় করেছেন জেনেলিয়া ডিসুজা। তাঁর অভিনয়ও নজর কাড়া।
২০২২-এ ‘লাল সিং চড্ডা’ মুখ থুবড়ে পড়ার তিন বছর পর ‘সিতারে জমিন পর’ দিয়ে বক্স অফিসে ঝড় তুললেন আমির। স্প্যানিশ ছবি ‘চ্যাম্পিয়ন’-এর হিন্দি সংস্করণ ‘সিতারে জমিন পে’-র বক্স অফিস কালেকশন বলছে, লাগাতার মোটা রোজগারের পথে হাঁটছে ছবিটি। নির্দেশক আরএস প্রসন্নর এই ছবি প্রথম দিনই ১০.৭ কোটির ব্যবসা করেছে। অষ্টম দিনের রোজগার ৯৪.৬৫ কোটি। অর্থাৎ ১০০ কোটির ঘরে প্রায় প্রবেশ করেই ফেলেছে।
‘সিতারে জমিন পর’-র বিপরীতে দাঁড়িয়ে রয়েছে কাজল অভিনীত ‘মা’ সিনেমাটি। তবে ‘স্যাকনিক’-এর রিপোর্ট বলছে আমিরের ছবিতে কমেডির সঙ্গে ইমোশনাল ড্রামার যে ভরপুর মিশেল রয়েছে তা দর্শকদের বেঁধে রাখতে সাহায্য করছে। একদিকে হাসি তো অন্য দিকে, কাঁদতে বাধ্য করবে এই ছবি।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
