কলকাতার পর মহারাষ্ট্র। দেশ জুড়ে ঘটেই চলেছে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার অকুস্থল মহারাষ্ট্রের পুণে। এক যুবতীকে ধর্ষণের পর তাঁর সঙ্গে সেলফি তোলেন অভিযুক্ত। পরে সেই সেলফি যুবতীর মোবাইলে পাঠিয়ে জানান, ‘আবার আসব’।
জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ‘কুরিয়ার ডেলিভারি বয়’ সেজে একটি ফ্ল্যাটে প্রবেশ করে। ঘটনার সময় ২২ বছরের এক যুবতী সেই ফ্ল্যাটে একা ছিলেন। সেই সময় অভিযুক্ত যুবতীকে ধর্ষণ এবং যাওয়ার আগে তাঁর সঙ্গে সেলফি তোলেন। পরে সেই সেলফি তরুণীকে পাঠিয়ে হুমকি দেন, কাউকে এই ঘটনা সম্পর্কে না জানাতে। ঘটনার ঘন্টাখানেক পরে যুবতীর জ্ঞান ফিরলে পরিবারকে ঘটনাটি ফোনে জানান। যুবতীর পরিবার কোনধাওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ডিসিপি রাজকুমার শিন্ডে জানিয়েছেন, বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। নির্যাতিতা একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরতা। ঘটনার সময় অভিযুক্ত কুরিয়ার বয় সেজে আসে এবং দরকারি কাগজে সাইন করানোর নাম তাঁর ঘরে প্রবেশ করে। ধর্ষণের পর সে যুবতীর সঙ্গে সেলফি তোলে। পরে যুবতীর নাম্বারে সেই সেলফি পাঠিয়ে ম্যাসেজে লেখে, ‘আবার আসব’।
পাশাপাশি লেখে, এই ঘটনার কথা কাউকে জানালে তোমার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। এই ঘটনায় যুবতী এতটাই আতঙ্কে রয়েছেন যে, বেশিরভাগ কথা মনে করতে পারছেন না। অভিযুক্তকে চেনেন না বলেই জানিয়েছেন নির্যাতিতা। পুলিশের আশঙ্কা, ঘটনার সময় যুবতীকে অজ্ঞান করতে তাঁর নাকে-মুখে কোনও শক্তিশালী রাসায়নিক স্প্রে করেছিল অভিযুক্ত।
তাই যুবতী অজ্ঞান হয়ে যান এবং পরে বেশিভাগ কথা মনে করতে পারছেন না। ঘটনার পর আবাসন থেকে বেরিয়ে যাওয়ার সময় অভিযুক্তের চেহারা একটি সিসিটিভিতে ধরা পড়েছে। তাই দেখে অভিযুক্তের খোঁজে হন্যে হয়ে নেমে পড়েছে পুলিশ। পাশাপাশি যে নম্বর থেকে হুমকি বার্তা এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে
