By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে রাজনৈতিক তরজা শুরু
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজ্য > ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে রাজনৈতিক তরজা শুরু
রাজ্য

ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে রাজনৈতিক তরজা শুরু

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: August 22, 2025 2:48 pm
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
4 Min Read
SHARE
ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে রাজনৈতিক তরজা শুরু
👁️ 16
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

মেট্রো কার? জমে উঠেছে তরজা। প্রধানমন্ত্রী কলকাতায় এসে একের পর এক দেশের অন্যতম সেরা মেট্রো প্রকল্প উদ্বোধন করে দিয়ে চলে যাবেন, আর তৃণমূল, সিপিএম বসে আঙুল চুষবে, তা তো হতে পারে না! ক্ষীর একা বিজেপি বা মোদিকে খেতে দেওয়া যাবে না। তাই নেমে পড়েছে তৃণমূল, সিপিএম। উদ্বোধনের আগেই মমতার আবেগঘন এক্স হ্যান্ডেল পোস্ট। কীভাবে তিনি রেলমন্ত্রী থাকাকালীন এ রাজ্যের জন্য কত প্রকল্প নিয়ে আসেন, তার নস্টালজিক স্মৃতিচারণ। দলের মুখপাত্র কুণাল ঘোষও নেমে পড়েছেন মমতার প্রশংসায়। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে। এর মধ্যেই নেমে পড়ল সিপিএমও। তাদের দাবি, ইস্ট–ওয়েস্ট মেট্রো হল বাম সরকারের সাফল্য। “২০০৯ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরেই এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেই সময় উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি, সাংসদ মহম্মদ সেলিম, তৎকালীন পরিবহণমন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ সুধাংশু শীল, অমিতাভ নন্দী-সহ একাধিক নেতা”। দাবি সিপিএমের। শুক্রবার সোশাল মিডিয়ায় সিপিএমের পোস্ট, এই ৪,৮৭৪.৫৮ কোটি টাকার প্রকল্প আসলে বামফ্রন্ট সরকারের ভাবনা ও কৃতিত্বের ফল।
আজ থেকেই মেট্রো ছুটছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ। জুড়ে গেছে ধর্মতলা-শিয়ালদহ। এতদিন বউবাজারে বারবার ধসের কারণে এই অংশটা শুরু করা যায়নি। এবার তাও হয়ে গেল। শহরে এসে পতাকা নেড়ি উদ্বোধন করে দিয়ে গেলেন মোদি। কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি, কেন্দ্র অর্থ না দিলে এই প্রকল্প দিনের আলো দেখত না। রাজ্যই ঢিলেমি করেছে। এরই মধ্যে আবার কৃতিত্ব নিতে ঝাঁপিয়ে পড়েছেন একদা মোদি মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়। তাঁর দাবি, তিনি প্রতিমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের তত্ত্বাবধান করে কাজ এগিয়ে নিয়ে গেছেন। এখন অবশ্য বাবুল তৃণমূলের মন্ত্রী। ফলে কৃতিত্ব নিতে চাইছেন তাঁর সরকারেরই।

প্রশ্ন হল, সত্যিই এর ক্রেডিট কার? অনেকে বলেন, ব্রিটিশ জমানায় প্রথম ইস্ট-ওয়েস্ট ট্রেনের কথা ভাবা হয়েছিল। তখন ইমপেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ঠিক করেছিল, গঙ্গার নীচ দিয়ে ট্রেন যাবে পূর্ব থেকে পশ্চিমে। একদিকে বাগমারিতে স্টেশন থাকবে অন্যদিকে স্টেশন থাকবে হাওড়ার সালকিয়ার বেনারস রোডে। তার জন্য খরচ হবে ৩৫ লক্ষ পাউন্ড। আর ভাড়া নেওয়া হবে ৩ আনা। তবে সেটা ভাবনার স্তর থেকে বেরোতে পারেনি।

২০০১ সালের ভোটে বিপুল ব্যবধানে জিতে মুখ্যমন্ত্রী হওয়ার পর বুদ্ধদেব ভট্টাচার্য ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের জন্য উদ্যোগ নেন। জাপান সফর করার পর তিনি কেন্দ্রকে প্রস্তাব দেন, জেবিআইসি (JBIC) থেকে লোন নিয়ে এই প্রকল্প করতে দেওয়া হোক। এ ব্যাপারে রিপোর্ট তৈরি হয় কেন্দ্রে বাজপেয়ী জমানায়। প্রকল্প অবশ্য ছাড়পত্র পায় ইউপিএ জমানায়। তা ছাড়া তখন কেন্দ্রের সরকারের উপর বামেদের জোরও ছিল। কারণ, ৬০ জন সাংসদ নিয়ে ইউপিএ-র শরিক দল ছিল তারা। সেই কারণে এর শিল্যানাসের সময়ে কলকাতায় এসেছিলেন প্রণব মুখোপাধ্যায়।

২০০৯ সালে লোকসভা ভোটের পর দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে রেলমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বোঝেন, কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে সেই রেলপথ তৈরি হলে কবে দিনের আলো দেখবে, তার ঠিক নেই। আর তিনি যেহেতু রেলমন্ত্রী, তখন প্রকল্প রূপায়ণ করে দিলে তাঁর কৃতিত্বের কথাই বলা হবে। তাই নগরোন্নয়ন মন্ত্রক থেকে এই প্রকল্পকে তিনি নিয়ে আসেন রেলমন্ত্রকের অধীনে। তাতে লাভ হয় বাংলার। কারণ, এর আর্থিক দায় পুরোটাই নেয় রেল। রাজ্যের কোষাগারে চাপ পড়েনি। তা ছাড়া রেলের অধীনে থাকায় এর ভাড়াও দিল্লি বা বেঙ্গালুরু মেট্রোর তুলনায় কম।

তবে ইউপিএ জমানায় এই মেট্রোর কাজ ২৫ শতাংশও এগোয়নি। সিংহভাগ কাজ হয়েছে নরেন্দ্র মোদির জমানাতেই। এই মেট্রো রুটের একটা অংশের উদ্বোধন আগেই হয়েছে। বাকিটা শুক্রবার হল।

You Might Also Like

অভিষেকের গাড়ি তল্লাশি নিয়ে তুমুল বিতর্ক

বাংলার ভোটে ত্রিমুখী চাপানউতোর, তীব্র আক্রমণে রাহুল

সিউড়ির মঞ্চে কেষ্ট-কাজল টানাপোড়েন, অস্বস্তিতে তৃণমূল

‘মিছিলে না যাওয়ায় মারধর’, নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে অভিযোগে শো-কজের দাবি

কয়লা পাচার মামলায় গ্রেফতার’, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ

TAGGED: Buddhadeb bhattacharya, cpim, East West Metro, Mamata Banerjee, narendra modi, pm

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে গান ও নাটিকা, বাল্যবিবাহের বিরুদ্ধে একসুরে লড়াইয়ের বার্তা
Next Article শান্ত গ্রামে মারণ ড্রাগের অত্যাধুনিক কারখানা, দেশজুড়ে পাচার চক্রে দাউদ-ঘনিষ্ঠদের ছায়া
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

অভিষেকের গাড়ি তল্লাশি নিয়ে তুমুল বিতর্ক
রাজ্য April 14, 2026
ঋণচাপে নতুন পথ খুঁজছে পাকিস্তান
বিদেশ April 14, 2026
বাংলার ভোটে ত্রিমুখী চাপানউতোর, তীব্র আক্রমণে রাহুল
রাজ্য April 14, 2026
সিউড়ির মঞ্চে কেষ্ট-কাজল টানাপোড়েন, অস্বস্তিতে তৃণমূল
রাজ্য রাজনীতি April 14, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • অভিষেকের গাড়ি তল্লাশি নিয়ে তুমুল বিতর্ক
  • ঋণচাপে নতুন পথ খুঁজছে পাকিস্তান
  • বাংলার ভোটে ত্রিমুখী চাপানউতোর, তীব্র আক্রমণে রাহুল
  • সিউড়ির মঞ্চে কেষ্ট-কাজল টানাপোড়েন, অস্বস্তিতে তৃণমূল
  • ‘মিছিলে না যাওয়ায় মারধর’, নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে অভিযোগে শো-কজের দাবি

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?