স্কুল থেকেই এক নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগ। চারদিন পর অপহৃত ছাত্রীকে উদ্ধার করল পুলিশ। তার ঠাঁই হয়েছে হোমে। মালদহ থানা এলাকায় এই ঘটনা ঘটেছে। ওই নাবালিকের পরিবারের অভিযোগ, যে যুবক তাঁদের মেয়েকে অপহরণ করেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। বরং অভিযুক্ত তাঁদের রীতিমত হুমকি দিচ্ছে। স্থানীয় থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ওই নাবালিকা ছাত্রীর পরিবার মুখ্যমন্ত্রী এবং পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে।
অপহৃত নাবালিকার মা-বাবার অভিযোগ, কয়েকদিন আগে তাঁদের একমাত্র ছেলের মৃত্যু হয়েছে। সেই ঘটনার শোক কাটিয়ে ওঠার আগেই তাঁদের নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। নির্দিষ্ট সময়ের পরেও মেয়ে বাড়ি না ফেরায় তাঁরা মালদা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। চারদিন পর তাঁদের মেয়েকে উদ্ধার করে পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগ, মেয়েকে উদ্ধার করলেও অভিযুক্ত যুবককে গ্রেফতার করছে না পুলিশ। অভিযুক্ত যুবক এলাকায় রীতিমত বুক ফুলিয়ে ঘুরছে। এমনকী, ওই যুবক নিয়মিত তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। পুলিশের কাছে করা অভিযোগ প্রত্যাহার করার জন্য নিয়মিত চাপ দিচ্ছে। তাই তাঁরা অত্যন্ত আতঙ্কে রয়েছেন। মালদহ থানা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ওই নাবালিকার মা -বাবা বাধ্য হয়ে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন।
যথারীতি এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া।পুলিশ ও প্রশাসনকে কাঠগড়ায় তুলে বিজেপির অভিযোগ, বাংলায় নারীরা আদৌ সুরক্ষিত ও নিরাপদ নয়। নাবালিকার পরিবেশের থাকার আশ্বাস দিয়েছে পদ্ম শিবির। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করা না হলে আন্দোলনের হুমকিও দিয়েছে বিজেপি। অন্যদিকে বিজেপির অভিযোগ খারিজ করে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সবচেয়ে বেশি নারী নির্যাতনের ঘটনা ঘটে। একটা সামান্য বিষয় নিয়ে বিজেপি রাজনীতি করছে। বিজেপির মতই নাবালিকার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে তৃণমূল।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
