
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পূর্ব পাঁশকুড়া বিধানসভার আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতের কাউরচন্ডিগ্রামে খাল ও নদী বাঁধ পরিদর্শনে এলেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী খাল সংস্কারের অভাবে বর্ষার সময় জলের তলায় পড়তে হয়। রাস্তাঘাট, ডোবা ঘরবাড়ি জলাবদ্ধতার কবলে পড়ে। যদিও এলাকায় খাল রয়েছে, তা সঠিকভাবে সংস্কার না হওয়ায় গ্রামবাসী বারবার সমস্যার সম্মুখীন হন।
স্থানীয় বাসিন্দারা সাংসদকে তাদের দৈনন্দিন সমস্যার বর্ণনা দেন। তাদের দাবি ছিল ক্যালভার্ট নির্মাণ ও উন্নত জলনিষ্কাশন ব্যবস্থা। সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় খাল, নদী বাঁধ এবং নিকাশি ব্যবস্থার অবস্থা নিজ চোখে দেখেন। তিনি দ্রুত সম্ভব সমাধানের আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট দফতরকে কাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন।
স্থানীয় বাসিন্দা সুদর্শন বেরা বলেন, বর্ষায় রাস্তা ও বাড়ি জলের তলায় চলে যাওয়া একটি নিয়মিত সমস্যা। খাল ও নিকাশি ব্যবস্থা ঠিকমতো না থাকায় মানুষের জীবনযাত্রা দুর্ভোগপূর্ণ হয়ে ওঠে। পঞ্চায়েত সদস্য বিমল জানা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় খাল সংস্কার কার্যক্রম বন্ধ ছিল, যা গ্রামবাসীর নিরাপদ জীবনযাত্রাকে প্রভাবিত করছে। সাংসদের পরিদর্শন এলাকাবাসীর মধ্যে আশার আলো সৃষ্টি করেছে।
পরিদর্শনের সময় সাংসদ এলাকার ভূ-পর্যায় এবং জলনিষ্কাশন ব্যবস্থার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করেন। তার লক্ষ্য, বর্ষার সময় জলোচ্ছ্বাস ও জলাবদ্ধতার সমস্যা হ্রাস করা। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে দ্রুত কার্যক্রম শুরু করার নির্দেশ দেন। এলাকাবাসী আশা প্রকাশ করছেন যে, দ্রুত খাল সংস্কার ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
এই পদক্ষেপের মাধ্যমে কোলাঘাটের গ্রামের মানুষদের বর্ষার সময় সঙ্কটমুক্ত জীবনযাপন সম্ভব হতে পারে।
