ওয়াকফ বিলের আলোচনা ও ভোটাভুটিতে ছিলাম আইনি নোটিশে জানালেন অভিষেক
সুদীপ্ত চট্টোপাধ্যায়
সংসদে ওয়াকফ বিল নিয়ে নিয়ে আলোচনার সময় অধিবেশন কক্ষে কি হাজির ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্ন তুলে এবার বিপাকে পড়লেন রাজ্যে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙ্গরের বিধায়ক নওশাদকে আইনি নোটিশ পাঠালেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নওশাদ এই প্রশ্ন তুলে সংখ্যালঘু মানুষদের বিভ্রান্ত করতে চাইছেন এবং রাজ্যের শাসক দল সম্পর্কে সংখ্যালঘু মানুষদের মধ্যে অস্থিরতা তৈরি করতে চাইছেন বলে আইনি নোটিশে উল্লেখ করেছেন অভিষেক। নোটিশে উল্লেখ করা হয়েছে আলোচনার সময় লোকসভার অধিবেশন কক্ষে উপস্থিত থেকে ওয়াকফ বিলের বিপক্ষে ভোটও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ। নিজের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে ঐদিন লোকসভার অধিবেশন কক্ষে উপস্থিত থাকার ছবিও আইনি নোটিশের সঙ্গে জুড়ে দিয়েছেন অভিষেক। অবিলম্বে নওশাদ সিদ্দিকি প্রকাশ্যে তার মন্তব্য প্রত্যাহার করুন। অন্যথায় পাইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই বিলের বিরোধিতা করতে গিয়ে রাজ্যের শাসক তৃণমূলের ভূমিকার সমালোচনা করে খোদ অভিষেকের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন নওসাদ। সংখ্যালঘুদের নিয়ে তৃণমূলের দ্বিচারিতার প্রসঙ্গও তোলেন ভাঙ্গড়ের বিধায়ক। শুধু অভিষেক নয় তৃণমূলের আরো একাধিক সাংসদ সংসদে আলোচনায় ঘর হাজির ছিলেন বলে দাবী করেছিলেন আইএসএফ বিধায়ক। নওশাদের দাবিকে নস্যাৎ করে এবং তাকে ভুল প্রমাণ করতে এই আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক। উল্লেখযোগ্য, সংসদের দুই কক্ষে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা বিলের আলোচনায় অংশ নিয়ে এবং বিলের বিরোধিতা করে বিপক্ষে ভোট দেওয়ার জন্য দলীয়ভাবে হুইপ জারি করেছিল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল। সেক্ষেত্রে নওশাদের অভিযোগ সত্যি প্রমান হলে দলের ভিতরেই শৃঙ্খলা ভঙ্গে অভিযুক্ত হবেন অভিষেকসহ একাধিক সাংসদ। যদিও অভিষেকের দাবিকে ভুল প্রমাণিত করতে ইতিমধ্যেই আলোচনায় বা বিতর্কে হাজির থেকে ভোটাভুটিতে অংশ নেওয়ার ছবিসহ আইনি নোটিশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি তৃণমূল ও আই এস এফ এর এই অম্ল-মধুর সম্পর্ক নিয়ে ফের চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিছুদিন আগেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেন নওশাদ। নিজের বিধায়ক তহবিলের টাকা। খরচ করে উন্নয়ন প্রকল্পের কাজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি বলে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানান নওশাদ। সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার ঠিক দুদিন পরে ফুরফুরা শরীফে ইফতার মাটিতে অন্যান্য পীরজাদা দের সঙ্গে নওশাদকেও আমন্ত্রণ জানান। মমতা-নওশাদ এর বৈঠককে মধুর সম্পর্কের আধার বলে উল্লেখ করে সেদিন থেকেই নানা রাজনৈতিক জল্পনা তৈরি হলেও কয়েকদিন পরেই নওশাদের তৃণমূল বিরোধী বক্তব্য এবং সবশেষে সংসদে ওয়াকফ বিলের আলোচনায় ও ভোটাভুটিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ফের তৃণমূল আইএসএফ সম্পর্কে অম্লতা বাড়ালেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।
