বুদ্ধদেব পাত্র
মঙ্গলবার বিকেলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জনের মধ্যে গোয়েন্দা ব্যুরোর আধিকারিক (আইবি) মনীশ রঞ্জন মিশ্র(৪১) ছিলেন।তিনি তার পরিবার নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন।মনীশ রঞ্জন মিশ্র যিনি হায়দ্রাবাদে আইবি অফিসে সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন, পরিবার নিয়ে কাশ্মীর গিয়েছিলেন সেখানেই সন্ত্রাসী হামলায় মারা যান মনীশ।
তবে পরিবার বেঁচে যায়।সে হায়দ্রাবাদে কর্মসূত্রে থাকলেও তার বাড়ি পুরুলিয়ার ঝালদা পৌরসভার পাঁচ নাম্বার ওয়ার্ডে। সন্ত্রাসবাদি হামলায় পুরুলিয়ার ঝালদা শহরের গোয়েন্দা আধিকারিকের মৃত্যুর ঘটনায়
শোকের ছায়া শহরে।
ঘটনার খবর পৌছাতেই আজকে পরিজনেরা পৌঁছান মনীষের বাড়িতে।কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের তালিকায় ঝালদা শহরের বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্রর নাম থাকায় থমথমে হালদা শহরের পাঁচ নম্বর ওয়ার্ড। পুরুলিয়ার ঝালদা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরোনো বাঘমুণ্ডি রোড এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসেবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিনি। তিন ভাইয়ের মনীশ ছিলেন বড়।তারা বাবা মঙ্গলেশ মিশ্রা ঝালদা হিন্দি হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন।কয়েক বছর আগে অবসর নিয়েছেন |ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকেই পড়শিদের অনেকে ভিড় জমিয়েছেন মনীশদের বাড়িতে।মনীশের ভাই বিনীত বলেন,”কাল বিকেলেই খবরটা পাই।তাদের কাশ্মীর থেকে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল।আমরাও ঘর থেকে সেখানে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম ।পথে খবর পেয়ে ফিরে আসি |”শোকে মুহ্যমান মনীশের বাবা-মা |কান্নায় ভেঙে পড়েছেন তারা। ঘটনায় শোকের ছায়া ঝালদা শহরে।
