Jazzbaat24Bangla • Beta
সুদীপ্ত চট্টোপাধ্যায়
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়িতে এবার ধর্নায় বসতে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের তালিকায় চিহ্নিত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। কিসের ভিত্তিতে বা কোন তথ্যপ্রমাণের জোরে তাদের অযোগ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে শিক্ষামন্ত্রীর কাছে এই প্রশ্নের জবাব চাইবেন তারা। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হলে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেই ধর্না অবস্থান করার কথাও জানিয়েছেন ‘অযোগ্য’ চাকরিহারারা। এর আগে এসএসসি ভবনের সামনে অব্স্থান চালিয়েও কোনও সদুত্তর না মেলায় এবার শিক্ষামন্ত্রীর বাড়ি চলো অভিযানের সঙ্কল্প নিয়েছেন ‘অযোগ্য’রা। শিক্ষামন্ত্রীর বাড়ি চলো অভিযানের পর কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনেও ধর্না-অবস্থান কর্মসূচি নেবেন তারা বলেও জানিয়েছেন।
Contents
