বৃহস্পতিবার রাতে পাকিস্তান জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাল পাকিস্তান। ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত সক্রিয় হয়ে সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করছে। মিডিয়ার শেষ পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্রের জবাব দিয়েছে ভারত।কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের একাধিক শহরে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। পাকিস্তান ভারতের সীমান্তবর্তী এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে।
ভারত-পাক সীমান্তে চলমান উত্তেজনার মাঝে, বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থানের একাধিক শহর সম্পূর্ণ ব্ল্যাকআউটের মুখে পড়ে।পাকিস্তান ওই সময় ভারতের সীমান্তবর্তী এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোঁড়ে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ভারত ধ্বংস করেছে। পাক হামলার নিশানায় মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পাল্টা আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে পাকিস্তানের দু’টি জেএফ ১৭ যুদ্ধবিমানও।
পাক হামলার নিশানায় মূলত জম্মু বিমানবন্দর, সাম্বা, আরএস পুরা, আরিনা এবং সংলগ্ন এলাকা। পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটির উপর ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এর সফল নিশানা-হানার একদিনের মাথায় ফের উত্তেজনা বাড়ানোর চেষ্টা করল ইসলামাবাদ। বুধবার গভীর রাতে ও বৃহস্পতিবার ভোরে পাকিস্তান ভারতের ১৫টি শহরের সামরিক ক্ষেত্রে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে, তবে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী তা সফলভাবে প্রতিহত করে।
সমান তীব্রতায়, সমান মাত্রায় পাল্টা প্রতিক্রিয়ায় জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের আক্রমণের ঠিক একই মাত্রায় এবং একই ক্ষেত্রে জবাব দিয়েছে ভারত।বারবার পাক সেনার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স ইউনিট।এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ভারতের শহরগুলির দিকে আসা ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করা হয়।
সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে ভারত HARPY ড্রোন ব্যবহার করে। ধ্বংসপ্রাপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে ভারতীয় বাহিনী, যা পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে।
অপারেশন সিঁদুর’ এই কোডনেম দেওয়া এই অভিযান শুরু হয়েছিল বুধবার ভোর ১টা ৫ মিনিটে এবং প্রায় ২৫ মিনিট ধরে চলে। এই অভিযানে ব্যবহার করা হয় হামার স্মার্ট বোমা এবং SCALP ক্ষেপণাস্ত্র। ভারতীয় বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর -এ মোট নটি সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত হানে—যার মধ্যে ছিল লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের প্রধান ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র। এই হামলায় প্রায় ১০০ জন জঙ্গি নিহত হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
