হুগলী শুভজিৎ বসু : ১৯৭১ সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল সেই সময় হুগলির সাহাবঞ্জের ডানলপ কারখানার উৎপাদিত টায়ার ভারতীয় বায়ুসেনা জন্য ব্যবহৃত হয় এবং খুবই গুরুত্বপূর্ণ ছিল।
এই কারখানায় তৈরি হতো সামরিক সরঞ্জাম এবং বিশেষ করে প্লেনের টায়ার।
শুধু তাই নয় ১৯৭১ সাল এবং ১৯৯৯ সালে কারগিলের যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর ডানলপেট টায়ার ব্যবহার করেছেন।
কারখানা বন্ধ হয়ে গেছে ভগ্ন অবস্থায় পরিণত হয়েছে। অসীম কুমার বসু ডানলপের কারখানার শ্রমিক তিনি জানান যুদ্ধের সময় ডানলপের শুধু বায়ুসেনার প্লেনের টায়ার তৈরি করত না ভারতীয় নৌসেনার জাহাজেও বেল্ট তৈরি করা হতো এবং স্থলো সেনার ট্রাকে এই ডানলপের টায়ার লাগানো হতো।
এখন সেসব ইতিহাস হয়ে গেছে। এই কারখানার কাজ করা শ্রমিকদের মনে সেই সময়ের স্মৃতি এখনো বয়ে নিয়ে যাচ্ছে।
২৭ বছর পেরিয়ে যাবার পর শ্রমিকরা ভেবে নিয়েছেন ডানলপ এ আর টায়ার তৈরি হবে না।
১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পর ১৯৯৯ সালে কারগিলের যুদ্ধে ডানলপের তৈরি টায়ার ভারতীয় সেনার কাজে লেগেছিল। কিন্তু ২০২৫ এ ডানলপেট তৈরি টায়ার যুদ্ধে ব্যবহৃত হলো না সেই আক্ষেপ রয়ে গেছে ডানলকের শ্রমিকদের মনে।
১৯৯৮ সালে ছাবারিয়া গোষ্ঠীর হাতে থাকা ডানলপ কারখানা বন্ধ হয়ে যায় ।
ডানলপের তৈরি হতো এরো টায়ার যা ভারতীয় বায়ুসেনায় কাজে লাগে।
তৎকালীন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত বলেছিলেন দেশের স্বার্থ আগে। হুগলির সাহা গঞ্জের ডানলপ কারখানার গেট খুলে দেয়া হয়েছিল আরমির সেনারা এসে ট্রাকে করে সেই টায়ার নিয়ে গিয়েছিল। সেই সময় কারখানা বন্ধ শ্রমিকরা বেতন পেতনা তা সত্ত্বেও ডানলপের কারখানার গেট খুলে দেয়া হয়েছিল বলেই তিনি দাবি করলেন।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
