YouTuber Jyoti Malhotra: ভারতের গোপন তথ্য পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগে। আর সেই মারাত্মক অভিযোগে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে আরও বেশ কয়েকজনকে। সূত্রের খবর, ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই’য়ের নিয়মিত যোগাযোগ ছিল। এমনকী ধৃত ইউটিউবার জ্যোতির সঙ্গে এক পাক গুপ্তচরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও তদন্তে উঠে এসেছে।
ওই ব্যাক্তির সঙ্গে ইন্দোনেশিয়া, বালি একাধিক জায়গায় সে সময় কাটিয়েছে। শুধু তাই নয়, একাধিকবার সে পাকিস্তানে গিয়েছে বলেও জানা যাচ্ছে। তবে পহেলগাঁও হামলার ঠিক একমাস আগে সুন্দরী এই পাক গুপ্তচর শ্রীনগরে গিয়েছিলেন। আর সেই প্রমাণ স্পষ্ট তাঁর ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। তাৎপর্যপূর্ণভাবে জানুয়ারিতে শ্রীনগর সফরের পরেই মার্চ মাসে জ্যোতি পাকিস্তানে গিয়েছিলেন বলে দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের।
পাকিস্তানের ভিসা পাওয়ার সূত্রে দিল্লি পাক হাইকমিশনের এক কর্মী দানিশের সঙ্গে পরিচয় হয় জ্যোতির। সেই পাক গুপ্তচর সংস্থার একাধিক কর্মীর সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিল বলেও তদন্তকারী সূত্রে জানা গিয়েছে। যা খবর, পুরো বিষয়টি এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে জ্যোতির গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তাঁর প্রতি বেড়েছে সাধারণ মানুষের কৌতূহল।
YouTuber Jyoti Malhotra: কে এই সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার?
জানা গিয়েছে, জ্যোতি হরিয়ানার বাসিন্দা। ‘Travel with Jo’ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে। মূলত দেশের তো বটেই বিদেশের একাধিক ভ্রমণ সংক্রান্ত ভিডিও রয়েছে সেই চ্যানেলে। ওই চ্যানেলের ফলোয়ারের সংখ্যা প্রায় ৩,৭৭,০০০। শুধু ইউটিউবেই নয়, জ্যোতির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও বহু মানুষ তাঁকে ফলো করেন। তাঁর ভিডিও এবং সেখানে দেওয়া তথ্য মানুষ পছন্দ করতেন। কিন্তু সেই ভিডিও তৈরির আড়ালে দিনের পর দিন সে যে ভারতের গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থার হাতে তুলে দিত তা কল্পনাতেও ভাবতে পারেননি কেউ।
তথ্য বলছে, শুধু পাকিস্তানেই নয়, ধৃত জ্যোতি একাধিকবার চিনেও গিয়েছেন। তাঁর এই সফর শুধুমাত্র ভিডিও তৈরি করতেই ছিল নাকি এর পিছনে অন্য কারণ ছিল সেটি এখন খতিয়ে দেখছেন আধিকারিকরা।
YouTuber Jyoti Malhotra: লাহোরে অবাধ যাতায়াত
ইউটিউব এবং ইনস্টাতে থাকা পাকিস্তান সংক্রান্তগুলি দুমাস আগে পোস্ট করা হয়েছে। যেখানে পাকিস্তান সংক্রান্ত বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরার চেষ্টা হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, আসলে ওই টিউবারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ভিডিও’র মাধ্যমে প্রোপাগান্ডা তৈরির চেষ্টা করছিল বিদেশি এজেন্টরা। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে আটারি-ওয়াঘা সীমান্ত পার করছেন জ্যোতি, এছাড়াও লাহোরের আনারকলি বাজারেও দেখা গিয়েছে তাঁকে। পাকিস্তানের কর্তারপুরে হিন্দু মন্দিরে যাওয়ার ভিডিও রয়েছে সুন্দরী পাক গুপ্তচরের ভিডিও’তে।
