দীর্ঘদিন ধরে ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহরের বিভিন্ন অঞ্চলে রাতের অন্ধকারে কিছু জনজাতি যুবকরা অবৈধভাবে ব্যাঙ শিকার করে পাচার করে দিচ্ছে। গভীর রাতে গো গ্রীন এন্ড হেল্প স্ট্রে এনিমেলস সংস্থার সদস্যরা বনদপ্তরের রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাসকে ফোন করে জানায় যে, কৈলাসহরের ঊনকোটি জেলাশাসক অফিসের কাছাকাছি গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একদল জনজাতি যুবকরা রাতের অন্ধকারে অবৈধভাবে ব্যাঙ শিকার করছে। এই খবর পাওয়া মাত্রই বনদপ্তরের রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস বনকর্মী সহ কৈলাসহর থানার পুলিশদের সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দুইজন ব্যাঙ শিকারীকে আটক করতে সক্ষম হলেও বাকী ব্যাঙ শিকারীরা পালিয়ে যায়। ধৃত দুই ব্যাঙ শিকারীর নাম ভেনজামিনা ডার্লং এবং সুমন্ত ত্রিপুরা। ধৃতরা কৈলাসহর গৌরনগর আর . ডি ব্লকের অধীনস্থ ঊনকোটি এডিসি ভিলেজের ছৈলাপী এলাকার বাসিন্দা। দুই ব্যাঙ শিকারীর কাছ থেকে ৭৭ টি ব্যাঙ এবং TR02J9726 নম্বরের একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। এই ৭৭টি ব্যাঙের মধ্যে ৬১ টি ব্যাঙ মৃত ছিল এবং ১৬ টি ব্যাঙ জীবিত ছিল। উদ্ধারকৃত জীবিত এবং মৃত ব্যাঙগুলো ইন্ডিয়ান বুল ফর্গ হিসেবে পরিচিত রয়েছে। দেশীয় ভাষায় অনেকে এই ব্যাঙগুলোকে ঘরোয়া ব্যাঙ বলে থাকেন। ব্যাঙ সহ দুই জনজাতি যুবক বর্তমানে কৈলাসহর থানার লকআপে রয়েছে বলে জানিয়েছেন বনদপ্তরের রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস।
ভিও
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
