By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: সুন্দরী ইউটিউবার থেকে ছাত্র— ৮ ‘পাকিস্তানি গুপ্তচর’ গ্রেফতার ভারতে, জানুন পরিচয়
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > অপরাধ > সুন্দরী ইউটিউবার থেকে ছাত্র— ৮ ‘পাকিস্তানি গুপ্তচর’ গ্রেফতার ভারতে, জানুন পরিচয়
অপরাধ

সুন্দরী ইউটিউবার থেকে ছাত্র— ৮ ‘পাকিস্তানি গুপ্তচর’ গ্রেফতার ভারতে, জানুন পরিচয়

Jazzbaat 24 Bangla
Last updated: May 19, 2025 11:40 am
Jazzbaat 24 Bangla
Share
4 Min Read
SHARE
সুন্দরী ইউটিউবার থেকে ছাত্র— ৮ ‘পাকিস্তানি গুপ্তচর’ গ্রেফতার ভারতে, জানুন পরিচয়
👁️ 6
WhatsApp Share on WhatsApp
add_action('wp_footer', 'jazzbaat_new_version_modal'); function jazzbaat_new_version_modal() { ?>

Welcome 🎉

Welcome to the updated version of Jazzbaat24Bangla.com
Version: 4.5.02

You are using a Beta Latest Version.

Jazzbaat24Bangla • Beta

সুন্দরী ভ্লগারের ছদ্মবেশে পহেলগাম ঘুরে এসেছিলেন জ্যোতি মালহোত্রা। ক’দিন বাদেই সেখানে ঘটে যায় জঙ্গি হামলার ঘটনা। তার জবাব দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’ দিয়ে। সেই সংঘর্ষ আপাতত স্থগিত। কিন্তু প্রধানমন্ত্রী জানিয়েছেন, বেচাল দেখলেই আবার শুরু হবে অপারেশন। এই আবহে দেশের মধ্যে লুকিয়ে থাকা পাক গুপ্তচরদের ধরপাকড় শুরু।
এখনও পর্যন্ত দেশ জুড়ে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনটি রাজ্য থেকে আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত যা খবর, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে চার জনই হরিয়ানা থেকে। তিন জন পঞ্জাব এবং একজন উত্তর প্রদেশের বাসিন্দা।

গুপ্তচরবৃত্তির অভিযোগে একজন ট্রাভেল ভ্লগারকে গ্রেপ্তারের পর, হিসার পুলিশ সতর্ক করে দিয়েছিল, শত্রু দেশগুলির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন ভারতের তরুণ ইনফ্লুয়েন্সাররা। শুধুমাত্র টাকার লোভে ইনফ্লুয়েন্সাররা ভুল পথে পা বাড়ান। একথা সাংবাদিকদের জানান হিসারের এসপি শশাঙ্ককুমার সাওয়ান।

এ বার জেনে নিন, পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত থেকে সাম্প্রতিক সময়ে গ্রেফতার হওয়া আট গুপ্তচরের নাম-পরিচয়। ধৃতরা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে দেশের তথ্য শত্রু দেশে পাচারের সঙ্গে যুক্ত ছিল।

জ্যোতি মালহোত্রা: ‘ট্র্যাভেল উইথ জেও’ নামে একটি ইউটিউব চ্যানেলের জনপ্রিয় ট্র্যাভেল ভ্লগার জ্যোতি। হরিয়ানার হিসারের বাসিন্দা। পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক তথ্য শেয়ার করার জন্য গত সপ্তাহে গ্রেফতার করা করা হয় তাকে। ৩৩ বছর বয়সী এই তরুণী পাকিস্তান হাই কমিশনের একজন কর্তার সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, কমপক্ষে দু’বার পাকিস্তান সফর করেন বলেও পুলিশ সূত্রে খবর।

দেবেন্দ্র সিংহ: পাতিয়ালার খালসা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ২৫ বছর বয়সী দেবেন্দ্র সিংহ ধিলন। ফেসবুকে পিস্তল এবং বন্দুকের ছবি আপলোড করার জন্য গত ১২ মে হরিয়ানার কৈথাল থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, গত নভেম্বরে পাকিস্তানে যায় সে এবং আইএসআই-এর কর্তাদের এ দেশের সংবেদনশীল তথ্য তুলে দেয়। তথ্যের মধ্যে ছিল পাতিয়ালা সেনা ছাউনির ছবিও।

নওমান ইলাহি: হরিয়ানায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত ২৪ বছর বয়সী নওমান ইলাহি। কয়েক দিন আগে পানিপথ থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপোর্টে বলা হয়েছে, নওমান পাকিস্তানে এক আইএসআই হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ করেছিল। পুলিশ সূত্রে খবর, ইসলামাবাদে তথ্য সরবরাহের জন্য পাকিস্তান থেকে উত্তরপ্রদেশের বাসিন্দা তার শ্যালকের অ্যাকাউন্টে টাকা আসত।

আরমান: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ মে হরিয়ানার নুহ থেকে ২৩ বছর বয়সী আরমানকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাকে পাকিস্তানে সংবেদনশীল তথ্য পাচার করতে দেখা গেছে। আর এহেন দাবির সমর্থনে যথেষ্ট প্রমাণ রয়েছে পুলিশের হাতে। ওই সন্দেহভাজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শাহজাদ: উত্তরপ্রদেশের রামপুরের ব্যবসায়ী শাহজাদকে রবিবার মোরাদাবাদ থেকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সংবেদনশীল তথ্য হ্যান্ডলারদের মাধ্যমে পাকিস্তানে পৌঁছে দিত। একাধিকবার পাকিস্তান যাওয়ার রেকর্ডও রয়েছে তার নামে। প্রসাধনী, পোশাক এবং মশলা পাচারের সঙ্গেও অভিযুক্ত জড়িত বলে খবর।

মহম্মদ মুর্তজা আলি: জলন্ধরে অভিযান চালিয়ে মহম্মদ মুর্তজা আলিকে গ্রেফতার করে গুজরাত পুলিশ। পাকিস্তানের আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল ওই সন্দেহভাজন। সূত্রের খবর, নিজের তৈরি একটি মোবাইল অ্যাপের মাধ্যমে এই চক্র চালাত আলি। তার কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং তিনটি সিম কার্ড উদ্ধার হয়েছে। এ ছাড়াও, একই অভিযোগে পঞ্জাব থেকে গাজালা এবং ইয়ামিন মহম্মদ নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

এ দিকে, বাংলা থেকে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গোয়েন্দা সূত্রে খবর, ধৃতদের নাম আজমল হোসেন এবং সাহেব আলি খান। আজমলের বাড়ি নলহাটির চণ্ডীপুর গ্রামে। সাহেবের বাড়ি বীরভূমের মুরারই থানা এলাকার রুদ্রনগর গ্রামে। ১০ মে রাতে তল্লাশি চালিয়ে ওই দু’জনকে পাকড়াও করেন গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রের খবর, ধৃতেরা জিহাদি মতাদর্শ প্রচারের পাশাপাশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ এবং বিস্ফোরক প্রস্তুত করার পরিকল্পনা করেছিল।

You Might Also Like

সরকারি স্টিকার সাঁটানো গাড়ির ধাক্কা, সঙ্গে অবভ্য আচরণ! গ্রেফতার মদ্যপ চালক ও তাঁর সঙ্গী

হাওড়ায় প্রোমোটার খুনে জোড়াসাঁকোর গোপন আস্তানা থেকে গ্রেফতার ৩, মূল অভিযুক্ত পলাতক

সিপিএম ঘনিষ্ঠ আইনজীবীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

ভোরে হাওড়ায় গুলিতে খুন যুবক

চোর সন্দেহে গণপ্রহার, প্রাণ গেল ইঞ্জিনিয়রের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article উঠছে প্রশ্ন, জারি বিতর্ক, বাংলাদেশে নুসরত ফারিয়ার গ্রেফতারিতে মুখ খুললেন উপদেষ্টা ফারুকী
Next Article স্বর্ণমন্দিরে মিসাইল হামলা পাকিস্তানের! ভিডিয়ো দেখিয়ে সেনা জানাল, কী ভাবে ব্যর্থ করল ভারত?
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

“বোসকে কেন সরানো হয়েছে, আমি সব জানি”
রাজ্য March 7, 2026
ধুরন্ধর ২-র ট্রেলার বেরোল
বিনোদন March 7, 2026
আজ থেকেই মিলবে যুবসাথী টাকা! ভোটের আবহে ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
রাজ্য March 7, 2026
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নারী দিবসে হাঁড়ি-খুন্তি নিয়ে রাস্তায় নামার ডাক মমতার
রাজ্য March 7, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • “বোসকে কেন সরানো হয়েছে, আমি সব জানি”
  • ধুরন্ধর ২-র ট্রেলার বেরোল
  • আজ থেকেই মিলবে যুবসাথী টাকা! ভোটের আবহে ধর্না মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নারী দিবসে হাঁড়ি-খুন্তি নিয়ে রাস্তায় নামার ডাক মমতার
  • একলাফে বাড়ল রান্নার গ্যাসের দাম, শনিবার থেকেই কার্যকর নতুন দর

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?