এবার ড্রোন আতঙ্ক কলকাতার আকাশে। সোমবার রাত ৮:৩০ নাগাদ এক নয়, একসঙ্গে ৮ থেকে ১০ টি ড্রোন রহস্যজনক ভাবে উড়তে দেখা যায়। সর্ব প্রথম হেস্টিংস থানার নজরে আসে এই ঘটনা, তারপরেই খবর যায় লালবাজারে, তৎক্ষণাৎ লালবাজার থেকে খবর যায় উত্তর ও দক্ষিণ কলকাতার একাধিক থানায়। দীর্ঘ ২৫ মিনিট ভবানীপুর, ময়দান, ফোর্ট উইলিয়াম, ব্রিগেড ময়দান চত্বর সহ একাধিক জায়গার আকাশে উড়তে দেখা যায় এই ড্রোন। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা সংলগ্ন এলাকা থেকে এসেছিলো ড্রোন গুলো, কিন্তু কি উদ্দেশ্যে এই ড্রোনের আনাগোনা তা নিশ্চিত নয় পুলিশ। খবর যায় সেনা বাহিনীর ও ইন্ডিয়ান এয়ার ফোর্স এর কাছেও। কিছু মঙ্গলবার রাত অবধিও এই রহস্যর কিনারা কোর্টে অক্ষম সবাই। প্রসঙ্গত DGCA-R নিয়ম অনুযায়ী কলকাতা পুলিশের অন্তর্গত কোনো এলাকায় ড্রোন ওড়াতে গেলে অনুমতি লাগে একাধিক বিভাগের,কিন্তু লালবাজার সূত্রে খবর এরকম কোনো অনুমতি নেওয়া হয়নি, তাহলে কে বা করা এই ড্রোন ওড়ালো ? এমনিতেই ফোর্ট উইলিয়াম সংলগ্ন এলাকা রেড জোনের মধ্যে পরে, সেই রেড জোনে ড্রোন উড়লো তাও একটানা ২৫ মিনিট ৮ থেকে ১০ টি ড্রোন অনায়াসে ঢুকে পড়লো কি ভাবে তা নিয়ে থাকছে প্রশ্নচিহ্ন। মাস কয়েক আগে ফোর্ট উইলিয়াম চত্বরে ড্রোন ওড়াতে গিয়ে গ্রেফতার হন দুই বিদেশি পর্যটক, নিষিদ্ধ কড়া হয় তাঁদের কাছে থাকা দুটি ড্রোন, পরবর্তীকালে জামিনে মুক্তি পান দুজনই। কিন্তু রাতের আকাশে এরকম রহস্যজনক ড্রোন এলো কথা থেকে তা জানা না গেলেও পুলিশ সূত্রে খবর ২৫ মিনিট আকাশে থাকার পর অধিকাংশ ড্রোনই ফিরে যায় পূর্ব দিকে, দুটি ড্রোন ফিরে যায় দক্ষিণ দিকে। ঘটনায় ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে কেন্দ্র।
