সুদীপ্ত চট্টোপাধ্যায়
পাক সেনার ড্রোন-ক্ষেপনাস্ত্র থেকে পবিত্র স্বর্ণ মন্দিরকে রক্ষা করতে এবার স্বর্ণ মন্দিরে বসতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর আকাশ হামলারোধী ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম। স্বর্ণমন্দিরের শীর্ষ ধর্মীয় সংগঠন সেনাবাহিনীর পরামর্শকে মান্যতা দিয়েছে। সেনার পরামর্শ অনুযায়ী কিছুদিনের জন্য রাতে স্বর্ণমন্দিরের আলো বন্ধ রাখা হতে পারে। অপারেশন সিঁদুরের পাল্টা হিসেবে পাকিস্তানি সেনা বাহিনীর টার্গেট ছিল পাঞ্জাবের স্বর্ণ মন্দির তা ইতিমধ্যেই জানা গিয়েছে। শুধু স্বর্ণ মন্দির নয়, পাক বাহিনী পাঞ্জাবের একাধিক শহর ধ্বংস করারও টার্গেট করেছিল। পাকিস্তানের ড্রোন ও ক্ষেপনাস্ত্র আকাশেই ধুলিস্মাৎ করতে সক্ষম হয় ভারতের সেনাবাহিনী। পাক সেনার ড্রোন-ক্ষেপনাস্ত্র থেকে পবিত্র স্বর্ণ মন্দিরকে রক্ষা করতে এবার স্বর্ণ মন্দিরে বসতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর আকাশ হামলারোধী এয়ার ডিফেন্স সিস্টেম। মন্দিরের শীর্ষ ধর্মীয় সংগঠন তথা স্বর্ণ মন্দিরের প্রধান গ্রন্থী সেনাবাহিনীর পরামর্শকে মান্যতা দেওয়ায় শিখ ধর্মের সর্বোচ্চ এই ধর্মীয় স্থানে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র-ড্রোন বিধ্বংসী কামান মোতায়েন করা হচ্ছে।
স্বর্ণ মন্দিরের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা মেনেও নিয়েছেন দেশের এয়ার ডিফেন্স প্রধানও। পাক সেনা স্বর্ণ মন্দির ধ্বংসের জন্য ড্রোন ক্ষেপনাস্ত্র পাঠিয়েছিল তবে সেগুলি সবই আকাশে নষ্ট করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ১৫ ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল কার্তিক সি শেষাদ্রী। মেজর জেনারেল আরও জানান, আমরা জানতাম পাকিস্তান সেনাবাহিনীর হামলার কোনও ন্যায়-নীতি বোধ নেই। ওরা সামরিক, অসামরিক এমনকি ধর্মস্থানেও হামলা চালাতে পারে। সে কারণে শিখ তীর্থ স্বর্ণমন্দিরকে ওরা লক্ষ্যবস্তু করতে পারে, এমন অনুমান আমাদের ছিল। তাই আমরা একেবারে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম স্বর্ণ মন্দিরকে রক্ষা করতে মোতায়েন করে রেখেছিলাম। তিনি বলেন, গত ৮ মে পাকিস্তান স্বর্ণ মন্দিরকে লক্ষ্য করে একের পর এক ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চালায়। তবে যেহেতু আমাদের আগাম অনুমান ছিল ফলে আমরাও সম্পূর্ণ তৈরি ছিলাম। সেনাবাহিনীর বন্দুকধারী জওয়ানরা সেই চক্রান্ত ভেস্তে দিয়েছে। তিনি বলেন, স্বর্ণ মন্দিরকে ধ্বংস করতে যতগুলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছাড়া হয়েছিল, তার প্রত্যেকটি অকেজো করে দেওয়া গিয়েছে। যার ফলে পবিত্র স্বর্ণ মন্দিরের গায়ে একটি আঁচড়ও লাগেনি। এল-৭০ এয়ার ডিফেন্স গান স্বর্ণ মন্দির ও পাঞ্জাবের একাধিক শহর রক্ষা করে। সেনার তরফ থেকে স্বর্ণ মন্দির কর্তৃপক্ষকে বোঝানো হয়, দেশের একটি পবিত্র তীর্থস্থানই শুধু নয়, এই গুরুদ্বারের স্থাপত্যকীর্তি অতুলনীয়। তাই এই অমূল্য সম্পদকে রক্ষা করা দেশের কর্তব্য। সেনাবাহিনীর এয়ার ডিফেন্স স্বর্ণ মন্দিরে রাখার পাশাপাশি রাতে আলোও বন্ধ রাখা হবে বলেই সূত্রের খবর।
