গত কয়েকদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বৌদির গলা কেটে রক্তাক্ত মুন্ডু নিয়ে সটান থানায় আত্মসমর্পণ করে দেওর। এই ঘটনায় তোলপাড় পড়ে যায়। আর সেই ঘটনার পুনরাবৃত্তি এবার বেঙ্গালুরুতে। স্ত্রীকে নৃশংসভাবে গলা কেটে খুন করল স্বামী। শুধু তাই নয়, সেই কাটা মুন্ডু হাতে একেবারে হাজির থানায়। যা দেখে একেবারে শিউরে ওঠেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আনেকাল এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। কী কারণে নৃশংসভাবে এই খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে অভিযুক্ত শঙ্করকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দুজনের মধ্যে ব্যাপক ঝগড়া হয়। এরপরেই এই খুন বলে মনে করা হচ্ছে।
জানা যায়, গত কয়েকবছর আগে মনসাকে বিয়ে করেন শঙ্কর। তাঁদের এক সন্তানও রয়েছে। সম্প্রতি হিলাগি বলে স্থানীয় একটি গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। কাজের সূত্রে চলতি মাসের তিন তারিখ বাইরে যেতে হয় শঙ্করকে। ফেরার কথা ছিল পরের দিন সকালে। কিন্তু কাজ মিটে যাওয়ায় সেদিন রাতেই শঙ্কর বাড়ি ফিরে আসেন। আর সেই সময় মনসাকে অন্য একজনের সঙ্গে দেখে একেবারে চমকে যান শঙ্কর।
মনসার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকে দাম্পত্যে নেমে আসে অন্ধকার। পুলিশ সূত্রে খবর, দুজনের মধ্যে ব্যাপক অশন্তি তৈরি হয়। এমনকী সেদিনই মনসাকে বাড়ি থেকে বের করে দেয় শঙ্কর। কিন্তু বারবার বাড়িতে ফিরে এসে নানাভাবে শঙ্করকে হেনস্তা করা হচ্ছিল বলে অভিযোগ। আর সেই রাগ থেকেই মনসাকে জোরাল আঘাত করে শঙ্কর। এমনকী ধড় থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় মাথা। আর সেই মাথা নিয়ে স্থানীয় সূর্যনগর পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেন তিনি।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
