ওজন কমছে না? ক্লান্তি বেড়েই চলেছে? বা ধরুন, মুখ ফুলে থাকছে? কিন্তু কিছুতেই বুঝতে পারছেন না অসুখটা কোথায়? যদি খুব বেশি চিনি খাওয়ার অভ্যাস থাকে এখনই তাতে বদল আনা প্রয়োজন। হ্যাঁ, ঠিকই পড়লেন। অতিরিক্ত চিনি শরীরের অজস্র ক্ষতি করে, এমনকী যদি সম্পূর্ণ চিনি বাদ দেওয়া যায় খাবার থেকে তাহলে আরও ভালো। আমরা নিজেদের অজান্তেই প্রত্যেকদিন প্রচুর পরিমাণে চিনি খাই, কখনও চায়ে, কখনও বিস্কুটে, চাটনি-পায়েসে, কোল্ড ড্রিঙ্কস, জ্যুসের পাশাপাশি আরও অনেক জিনিসেই চিনি থাকে। আর শরীরে এর প্রভাব গুরুতর। কিন্তু চিনি বাদ দিলে কী কী উপকার পাবেন? বুঝতে পারবেন? এই প্রতিবেদনে দেখা যাক, যদি একটানা ৩০ দিন অর্থাৎ ১ মাস একেবারে চিনি বর্জন করেন, তাহলে কী পরিবর্তন লক্ষ করবেন?
ওজন ঝরবে চোখের পলকে
চিনিতে পুরোপুরি কার্বোহাইড্রেট ভর্তি। এর বিশেষ পুষ্টিগুণ নেই। ফলে যখন আপনি চিনি খাওয়া বন্ধ করবেন তখন শরীরের অতিরিক্ত জল বের হতে থাকে। যাকে বলে ‘ওয়াটার ওয়েট’ ঝরে যায়। এরপর অতিরিক্ত ফ্যাটের দহন শুরু হয় যার ফলে কয়েকদিনের মধ্যেই পেটের মেদ ঝরে যায়। ভুড়ি হয়ে যায় ভ্যানিশ। শরীর হালকা হয় এবং দৃশ্যত রোগা হয় দেহ।
জাজবাত বাংলায় আরও পড়ুন
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
চিনি খেলে শরীরে গ্লুকোজের পরিমাণ তরতর করে বাড়তে থাকে এবং তারপর হঠাৎই তা নেমে যায়। এই চড়াই উতরাই থেকেই খিদে পাওয়ার প্রবণতা বাড়ে। ক্লান্তি আসে শরীরে। চিনি খাওয়া বন্ধ করলে রক্তে শর্করার এই ওঠানামা হয় না, নিয়ন্ত্রণে থাকে। ফলে বারবার খিদের সমস্য়াও হয় না।
ডায়বিটিসের প্রবণতা হ্রাস পায়
কয়েক কোটি ভারতবাসী হয় ডায়বিটিসে আক্রান্ত বা তাঁরা প্রি-ডায়বিটিক। চিনি ত্যাগ করলে শরীরে ইন্সুলিনের স্তর নিয়ন্ত্রণে আসে। শুধু তাই নয়,শরীর আবারও স্বাভাবিক ইন্সুলিনকে চিনতে পারে। মাত্র ১ মাস চিনি ছাড়া থাকলেও এই রোগকে দূরে সরানো যেতে পারে।
মুখ হবে উজ্জ্বল
বেশি চিনি খাওয়া ত্বকের জন্য ক্ষতিকর। চিনি শরীরের কোলাজেন ভাঙতে শুরু করে যার ফলে ত্বক আলগা হতে থাকে। এবং স্বাভাবিকভাবেই বয়সের আগেই বার্ধক্য এসে যায়। চিনি বন্ধ করলে ত্বকের ঔজ্জ্বল্য ফিরে আসে, পিম্পলের সমস্যা দূর হয়।
লিভার ও কিডনি সেরে ওঠে
অতিরিক্ত চিনি লিভারে চাপ সৃষ্টি করে, যার ফলে ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। ২০২১ সালের এক সমীক্ষা বলছে চিনি ছেড়ে দিলে মাত্র ২ মাসেই লিভার সুস্থ হতে শুরু করে। অর্থাৎ ৩০ দিন চিনি থেকে দূরে থাকলেও কিডনি ও লিভার নিজেরাই নিজেদের সারিয়ে তুলতে শুরু করে দেবে।
জাজবাত বাংলায় আরও পড়ুন
মন মেজাজ শান্ত হয়
চিনির প্রভাবে কেবল শরীর নয়, বিগড়ে যেতে পারে মুডও। মস্তিষ্কেও পড়ে এর প্রভাব। মিষ্টি খেলে তাৎক্ষণিক ভালো লাগলেও এরপরই ক্লান্তি ও বিরক্তি ভর করে। ডায়েট থেকে চিনি বাদ দিলে মেজাজ হবে ফুরফুরে। ঘুমও হবে ভালো কারণ তখন মন থাকবে শান্ত।
চিনি খাওয়ার ইচ্ছে কমবে
চিনি ছাড়লে প্রথম প্রথম কিছুদিন সমস্যা হতে পারে, কিন্তু সপ্তাহ খানেক পরেই চিনি খাওয়ার ইচ্ছে কমতে থাকে। স্বাদকোরক আবার স্বাভাবিকভাবে কাজ করতে থাকে। চিনি ছাড়া চা-ও অভ্যাস হয়ে যাবে, আর কদিন পর আর প্রয়োজনও পড়বে না। মিষ্টি খেতেও বিশেষ ইচ্ছা করবে না।
কিন্তু মিষ্টির বদলে কী খাবেন?
এই ৩০ দিন আপনি বরং ফলে মন দিতে পারেন। এতে প্রাকৃতিক উপায়ে মিষ্টির স্বাদ পাবেন, সঙ্গে ফাইবার, অ্যান্টিঅক্সাইড, মিনারেলও পাবেন। দুধে উপস্থিত ল্যাক্টোজও প্রাকৃতিক সুগারের কাজ করে। খালি আলাদা করে চিনি, মিছরি বা স্যুইটনার কিছু দেবেন না।
