আগামী সেপ্টেম্বরেই ৭৫ বছর পূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! এরপরেই অবসর? দীর্ঘ সময় ধরে জাতীয় রাজনীতিতে চলছে জোর জল্পনা। এর মধ্যেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ অর্থাৎ আরএসএস প্রধান মোহন ভাগবতের একটি বক্তব্য নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা যেখানে কার্যত ৭৫ বছর বয়সে অবসরের ইঙ্গিত দিয়েছেন। আর সেই মন্তব্যকে হাতিয়ার করে নরেন্দ্র মোদীকে আক্রমণ শানিয়েছেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি, আরএসএস প্রধানের বক্তব্য আসলে মোদীকে উদ্দেশ করেই।
তবে শুধু প্রধানমন্ত্রীরই নয়, তাৎপর্যপূর্ণ ভাবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে মোহন ভাগবতেরই ৭৫ বছর পূর্ণ হচ্ছে। বুধবার নাগপুরে এক অনুষ্ঠানে আরএসএস প্রধান বলেন, যখন কেউ ৭৫ বছর বয়সে অভিনন্দন জানায়, তার মানে বুঝে নিতে হবে আপনার এখন থামা উচিত এবং অন্যদের কাজ করতে দেওয়া উচিত। মোহন ভাগবতের এহেন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। আর এহেন মন্তব্যকে হাতিয়ার করেই কার্যত মোদীকে একহাত ঠাকরে ঘনিষ্ঠ নেতার।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সঞ্জয় রাউতের দাবি, আরএসএস প্রধানের বক্তব্য আসলে প্রধানমন্ত্রী মোদীকেই দেওয়া বার্তা। তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী মোদী লালকৃষ্ণ আদবানি, মুরলি মনোহর যোশী, যশবন্ত সিং’য়ের মতো নেতাদের ৭৫ বছর বয়সে অবসর নিতে বাধ্য করেছিলেন”। এখন দেখার নরেন্দ্র মোদী সেই পথ অনুসরণ করে ৭৫ বয়সে অবসর নেন কিনা? বর্তমান পরিস্থিতিতে সঞ্জয়ের এহেন মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, এর আগেও প্রধানমন্ত্রীর অবসর নিয়ে জাতীয় রাজনীতিতে জোর চর্চা হয়েছে। এমনকী এই ইস্যুতে বক্তব্য রাখেন সঞ্জয় রাউতও। তাঁর বক্তব্য ছিল, অবসর নিয়ে কথা বলতেই আরএসএসের নাগপুর সদর দফতরে গিয়েছিলেন মোদী। রাউতের দাবি ছিল, যে প্রধানমন্ত্রী গত ১০-১১ বছরে আরএসএস সদর দফতরে যাননি, সেখানে হঠাৎ তাঁর এই সফর কেন। রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করতেই আরএসএস দফতরে মোহন ভগবতের সঙ্গে একান্তে কথা মোদী বলেছিলেন বলেও মন্তব্য করেন শিবসেনা নেতা।
আরও পড়ুন
যদিও যতবার মোদীর অবসর নিয়ে কথা উঠেছে, ততবারই বিজেপি নেতারা সুর চড়িয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ৭৫ বছর পূর্ণ হলেও সক্রিয় রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না প্রধানমন্ত্রী মোদী। এমনকী বিজেপির গঠনতন্ত্র এবং সংবিধান উল্লেখ করে তাঁর বক্তব্য ছিল, বিজেপির সংবিধানে এমন কোনো বিধান নেই। আগামী ২০২৯ সাল পর্যন্ত দেশকে প্রধানমন্ত্রী হিসাবেই নরেন্দ্র মোদী নেতৃত্ব দেবেন বলেও মন্তব্য করেন তাঁর ডেপুটি।
