গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা, প্রযোজক ও পরিচালক ধীরজ কুমার। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অ্যাকিউট নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন অভিনেতা, নিশ্চিত করা হয়েছে তাঁর পরিবারের তরফে। বয়স হয়েছে ৮০।
ধীরজ কুমারের অবস্থা সঙ্কটজনক। আপাতত তিনি আইসিইউ-তে রয়েছেন ভেন্টিলেটর সাপোর্টে। চিকিৎসকেরা তাঁর স্বাস্থ্যের দিকে নজর রেখেছেন, এবং সমস্ত ধরনের প্রয়োজনীয় মেডিক্যাল কেয়ার নেওয়া হচ্ছে বলে খবর। পরিবারের তরফে তাঁর দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে এবং একইসঙ্গে এই কঠিন পরিস্থিতিতে পরিবারের প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করতে অনুরোধ করা হয়েছে।
১৯৬৫ সালে বিনোদন দুনিয়ায় পা রাখেন ধীরজ কুমার। একটি ট্যালেন্ট শোয়ের ফাইনালিস্ট ছিলেন তিনি, যেখানে তাঁর প্রতিযোগী হিসেবে ছিলেন সুভাষ ঘাই ও রাজেশ খান্নাও। শেষ পর্যন্ত অনুষ্ঠানের বিজয়ী হন রাজেশ খান্না। ১৯৭০ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ২১টি পাঞ্জাবী ছবিতে অভিনয় করেছেন তিনি। এরপর তিনি একটি প্রযোজনা সংস্থা চালু করেন, তার নাম রাখেন ‘ক্রিয়েটিভ আই’। সেই সংস্থার বর্তমান চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তিনি। ‘স্বামী’ ছবিতে ‘আয়ে না বালম’ ও ‘কা কারুঁ সজনী’ গান দুটিতে তিনি অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি ‘হীরা পান্না’, ‘রাতোঁ কা রাজা’, ‘সংগ্রাম’, ‘রোটি কপড়া অউর মকান’, ‘বহেরূপিয়া’র মতো একাধিক ছবিতে কাজ করেছেন।
কিছুদিন আগে নভি মুম্বইয়ের খারগীর এলাকায় ইসকন মন্দিরের উদ্বোধনে উপস্থিত ছিলেন ধীরজ কুমার। সনাতন ধর্মের প্রসার ও প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন তিনি। ধীরজ বলেন, ‘বিনয়ের সঙ্গে এখানে এসেছি। ওঁরা আমাকে ভিভিআইপি বলে সম্বোধন করছেন ঠিকই, তবে আমি মনে করি আসল ভিভিআইপি হচ্ছেন ঈশ্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসকনের গুরুত্ব সম্পর্কে কথা বলেছিলেন এবং ওঁর কথা সবসময়ই অনুপ্রাণিত করে। এখানকার মানুষদের ভালোবাসায় আমি অভিভূত। মন্দিরে এসে এক শান্তি অনুভব করছি।
