By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: আরও একটি ভাষা আন্দোলন করে একুশের মঞ্চে ‘দিল্লি রাজ’ ভাঙার ডাক মমতার
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > আরও একটি ভাষা আন্দোলন করে একুশের মঞ্চে ‘দিল্লি রাজ’ ভাঙার ডাক মমতার
রাজনীতি

আরও একটি ভাষা আন্দোলন করে একুশের মঞ্চে ‘দিল্লি রাজ’ ভাঙার ডাক মমতার

admin
Last updated: July 21, 2025 11:00 am
admin
Share
5 Min Read
আরও একটি ভাষা আন্দোলন করে একুশের মঞ্চে 'দিল্লি রাজ' ভাঙার ডাক মমতার
SHARE
আরও একটি ভাষা আন্দোলন করে একুশের মঞ্চে ‘দিল্লি রাজ’ ভাঙার ডাক মমতার
👁️ 3
WhatsApp Share on WhatsApp

বাংলা ভাষার উপর সন্ত্রাস এবং বাঙালি ভোটারদের জেলে পোড়ার চক্রান্ত হলে ‘দিল্লি চলো’ ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে আরও একটি ভাষা আন্দোলন করে বিজেপির ” দিল্লি রাজ ” ভাঙার ডাক দিলেন তৃণমূলনেত্রী। এমনকি রাজ্যে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার ভাঙারও ডাক দিলেন মমতা। সোমবার একুশের মঞ্চ থেকে বাংলা ভাষা এবং রাজ্যে রাজ্যে বাঙালিদের উপর নির্যাতন নিয়ে কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত রাজ্য এবং নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা জানান, বিহারে প্রায় ৪০ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাতেও এই কাজ করার চেষ্টা করা হলে নির্বাচন কমিশন ঘেরাও আন্দোলন করা হবে। ভোটার তালিকা সংশোধনের নামে যে স্পেশাল রিভিশনের আইন করা হয়েছে সেই আইন বাতিল করে ছাড়বো বলেও হুঁশিয়ারি দেন মমতা। ” বাংলায় এসব হতে দেব না” স্পষ্ট কথা তৃণমূলনেত্রীর। মমতার সাফ কথা ” বিজেপি যতই ষড়যন্ত্র করুক, ওরা বদলে যাবে, বাংলাকে বদলাতে পারবে না।”

রক্তে কেনা রাজনীতি?

একুশের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের একটি সার্কুলার দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ” বিজেপি সরকার একটা সার্কুলার জারি করেছে যেখানে বলা হয়েছে যাকে সন্দেহ হবে তাকে ডিটেনশন ক্যাম্প করে এক মাসের জন্য আটকে রাখতে পারবে। তাই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী বহু মানুষকে আটকে রাখা হয়েছে। এটা বিজেপির ষড়যন্ত্র আর নির্বাচন কমিশনের চক্রান্ত।” রাজ্যের জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশিকা পাঠানো হয়েছে। একদিকে বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে অন্যদিকে বাংলার ভোটার তালিকা থেকে বাংলার ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। মমতার দাবি,” বাংলা এসব মানে না বাংলায় সব মানুষের সমান অধিকার আছে, থাকবে। বাংলায় এসব করা যাবে না।”

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না করেই তৃণমূল নেত্রী বলেন, “একজন বিজেপি নেতা বলছেন, বাংলায় ১৭ লক্ষ রোহিঙ্গা ঢুকেছে। অথচ জাতিসংঘ তাদের রিপোর্টে জানিয়েছে বর্তমানে রোহিঙ্গাদের জনসংখ্যা প্রায় ১০ লক্ষ। তাহলে ওই বিজেপি না থাকে আমার প্রশ্ন আপনি ১৭ লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? একটু হোমওয়ার্ক করুন।” একুশের মঞ্চ থেকে প্রতিবেশী আসাম ওড়িশাকেও এক হাত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। কোচবিহারের রাজবংশী বাসিন্দা কে এন আর সি নোটিশ দিয়ে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে আসাম সরকার। বাংলার মুখ্যমন্ত্রীর গর্জন ” আমাদের রাজবংশী ভাইকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে আসাম সরকার কোন অধিকারে? কি জবাব দেবেন আসামের মুখ্যমন্ত্রী? আমার জবাব চাই।”

মমতার পাল্টা কৌশল ” আমাদের সুস্মিতা দেব আসামে এর বিরুদ্ধে লড়াই আন্দোলন করবে। আমরা সবাই মিলে আসামে যাব। দেখি কতজনকে ডিটেনশন ক্যাম্পে ওরা ঢোকাতে পারে।” ওড়িশায় নিজের সম্মান বাঁচাতে এক ছাত্রী যখন দৌড়েছিলেন তখন তাকে ধরে জীবন্ত পুড়িয়ে মারা হয় বলে অভিযোগ মমতার। সেক্ষেত্রে ওড়িশা সরকার কি জবাব দেবে? তাও জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সোজা কথা, ” বিজেপি শাসিত প্রতিটি রাজ্যে দলিত আদিবাসী তফশিল জাতি ও উপজাতি মানুষজন সবচেয়ে বেশি অত্যাচারিত। এগুলোর জবাব কে দেবে?”

একুশের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকেও পাল্টা জবাব দিয়েছেন ইন্ডিয়া নেত্রী তথা তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিন আগেই দুর্গাপুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন রাজ্যে পরিবর্তন হলেই উন্নয়ন হবে। একইসঙ্গে এর রাজ্য থেকে ভিন রাজ্যে ছেলেমেয়েদের চলে যাওয়ার প্রসঙ্গ টানেন মোদি। প্রত্যুত্তরে একুশের মঞ্চ থেকে মমতার জবাব, “ওরা ১১ বছর দিল্লিতে আছেন, কি উন্নয়ন করেছেন? ১১ কোটি চাকরি কই? মানুষের হাতে টাকা কোথায়? উল্টে মানুষকেই জেলে পুরছেন! বিদেশ মন্ত্রক জানিয়েছে সাম্প্রতিককালে ১৭ লক্ষের বেশি মানুষ দেশ ছেড়ে বিদেশে চলে গেছে। আর বাংলায় শিল্প ও উন্নয়নের সহায়ক পরিবেশ থাকার জন্য শিল্পপতিরা শিল্প গন্তব্য হিসেবে বাংলামুখী হচ্ছেন। এটাই মূল পার্থক্য। দেশের বিজেপি সরকারকে কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট। এটা দেশের লজ্জা। ওদের মুখে এসব কথা মানায় না।” মমতা দাবি করেছেন, ভোটের সময় বিজেপি রাজবংশী মতুয়া এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ হিন্দু ভাবে। আর কাজ মিটলেই ঘাড় ধাক্কা দেয়। এদের মুখে নীতির কথা মানায় না বলেও দাবি করেছেন মমতা।

এদিন একুশের মঞ্চ থেকে প্রতিবারের মতো নতুন করে লড়াইয়ের শপথ নেন তৃণমূল নেত্রী। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর বার্তা, ” তৃণমূল কংগ্রেস লড়াই আন্দোলনে ফসল। আমাদের লড়াই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে বিজেপিকে সরিয়ে পরিবর্তন হবে। বাংলা ভাষার উপর সন্ত্রাস ও বাংলার মানুষকে জেলে পুরলে দিল্লি পর্যন্ত লড়াই চলবে। যাঁরা বাংলাকে অসম্মান করেছে তাঁদের বাংলার মানুষ ছাড়বে না।”

এদিনের বক্তব্যে শুধু বিজেপি নয় সিপিএম কেও একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলায় রাজনৈতিক চক্রান্তে বিজেপির গোসল সিপিআইএম ও কংগ্রেস বলেও দাবি করেন তিনি। মমতার কথায়, ” রাম-বাম-শ্যাম একসাথে মিলেছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই। একসময় সবচেয়ে বড় ডাকাত ছিল এই সিপিআইএম এখন সিপিআইএমের দেখানো পথেই সবচেয়ে বড় ডাকাত হয়েছে বিজেপি।

এরা জোট বেঁধে, বাংলার সর্বনাশ করতে চাইছে। তাই বাংলাকে বাঁচাতে আমাদের লড়তে হবে এদের বিরুদ্ধে।” রাজ্যের ৯৪ টা সামাজিক প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীর আর্থসামাজিক উন্নয়নের যে পরিকল্পনা নেয়া হয়েছে সেগুলি গ্রাম গ্রামান্তরে গিয়ে মানুষকে বোঝাতে হবে বলে কর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বাংলার মানুষই উপযুক্ত জবাব দেবে ষড়যন্ত্রকারীদের বলেও মন্তব্য মমতার।

You Might Also Like

ভোটের আগে হুমায়ুন শিবিরে নোটিস-বোমা

সংগ্রাম দলুই বিজেপিতে যোগ, শুভেন্দুর হুঁশিয়ারি

কী কথা সেটা কি লোককে বলে কেউ? লোকসভায় জুনের সঙ্গে ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সৌগত

ইসকনের মায়াপুরে কর্মসূচিতে যোগ, ভোটের আগে হিন্দুত্বে শান বঙ্গ বিজেপির

সিপিএম ছেড়ে তৃণমূলে প্রতীক-উর?

TAGGED: 21 July, ২১ জুলাই, bjp tmc, Mamata Banerjee, shahid divas, তৃণমূল, বিজেপি, মমতা বন্দ্যোপাধ্যায়

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article বাঙালি হেনস্থার প্রতিবাদে বাঙালি হেনস্থার প্রতিবাদে ‘ভাষা আন্দোলন’-এর ডাক মমতার, একুশের মঞ্চ থেকেই ‘বিজেপির বিসর্জন’-এর স্লোগান
Next Article একুশের মঞ্চে সংকল্প অভিষেকের ‘ রাজনীতির ডিটেনশন ক্যাম্পে ঢুকবে বিজেপি ‘ একুশের মঞ্চে সংকল্প অভিষেকের
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল ‘মাটির সৃষ্টি’ ও তিন সুগন্ধি চাল, আপ্লুত মুখ্যমন্ত্রী
রাজ্য February 19, 2026
রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে ভারত?
দেশ বিদেশ February 19, 2026
খোলা জায়গায় আর মাংস বিক্রি নয়! কড়া হুশিয়ারি বিহারের উপমুখ্যমন্ত্রীর
দেশ February 19, 2026
রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে মোদির পোস্টে বিতর্ক! বাংলার সংস্কৃতিতে ফের আঘাত, গর্জে উঠলেন মমতা
রাজ্য February 19, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল ‘মাটির সৃষ্টি’ ও তিন সুগন্ধি চাল, আপ্লুত মুখ্যমন্ত্রী
  • রাশিয়ার তেল কেনা বন্ধ করেছে ভারত?
  • খোলা জায়গায় আর মাংস বিক্রি নয়! কড়া হুশিয়ারি বিহারের উপমুখ্যমন্ত্রীর
  • রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে মোদির পোস্টে বিতর্ক! বাংলার সংস্কৃতিতে ফের আঘাত, গর্জে উঠলেন মমতা
  • মধ্যপ্রাচ্যে উত্তেজনা! ইরান-আমেরিকা সংঘাত কি নিকটে?

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?