আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। তারপরই মুক্তি পেতে চলেছে অর্জুন দাস অভিনীত তামিল ছবি বোম (Bomb)। ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। গ্রাম্য জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে এই হাস্যরসাত্মক এই ছবি তৈরি করা হয়েছে। এই ছবিতে তুলে ধরা হয়েছে কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের কথা। ছবিটি পরিচালনা করেছেন বিশাল বেঙ্কট। ইতিমধ্যেই বোম নিয়ে দর্শকদের মধ্যেও যথেষ্ট উন্মাদনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন এই ছবি ভালো ব্যবসা করবে।
এই ছবির সংগীত পরিচালনা করেছেন ডি ইমান। এই ছবিতে অভিনয় করছেন অর্জুন দাস ও শিবাথমিকা রাজশেখর, নাসার, কালী ভেঙ্কট, অভিরামি প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে জেমব্রিও পিকচার্স।
এই ছবিতে বাস্তবের সঙ্গে কুসংস্কারের একটা দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। তবে তা করা হয়েছে হাসির মোড়কে। কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ে মানুষকে উৎসাহিত করাই এই ছবির মূল লক্ষ্য।
