হায়দরাবাদে ধরা পড়ল এক বড় মাপের মাদকচক্র। পুলিশ জানিয়েছে ওই মাদকচক্রটি একটি ডেটিং অ্যাপের মাধ্যমে মাদকের কারবার করত। এই মাদকচক্রের দুই বিক্রেতাকে এবং ৭ জন ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত দুই মাদক কারবারি হল এম রমাকান্ত ওরফে কিরণ এবং মুদাভত প্রসাদ। এই দুই মাদক বিক্রেতা রীতিমতো ডেটিং অ্যাপের মাধ্যমে ক্রেতাদের কাছে মাদক পৌঁছে দিত। তারা নিজেদের কখনও রকেট কখনও পিজিয়ন নামে চিহ্নিত করত। এই মাদকের ক্রেতাদের মধ্যে অনেকেই রয়েছে সমকামী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই মাদক কারবারি এক নাইজেরীয় মাদক সরবরাহকারীর কাছ থেকে থেকে ১০ হাজার টাকা প্রতি গ্রাম হিসেবে মাদক সংগ্রহ করত। তারপর তারা সেই মাদক হায়দরাবাদ শহরে গ্রাম প্রতি ১৫ হাজার টাকায় বিক্রি করত। ধৃতদের কাছ থেকে পুলিশ ১০০ গ্রাম মাদক, একাধিক মোবাইল ফোন, ওজন করার জিনিস উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। মাদক কেনার অপরাধে পুলিশ যে ৭ জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে রয়েছে একজন চিকিৎসক, একজন তথ্যপ্রযুক্তি সংস্থার এক বড় মাপের আধিকারিক এবং একজন যৌনকর্মী। ধৃতদের মধ্যে একজন এইচআইভি আক্রান্ত বলেও জানা গিয়েছে।
জানা গিয়েছে, রমাকান্ত একসময় একটি বেসরকারি সংস্থায় চাকরি করত। মুদাভাত ছিল একজন ভ্যাকুয়াম ক্লিনার টেকনিশিয়ান। এর আগে ২০২৪ এর জুলাই মাসেও মাদকের ব্যবসায় জড়িত থাকার কারণে তাদেরকে গ্রেফতার করেছিল পুলিশ। কয়েক মাস আগেই তারা জামিনে মুক্তি পেয়েছিল।তারপর রমাকান্ত ও মুদাভাত আবার নতুন করে মাদকের ব্যবসা শুরু করে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
