অভিনেত্রী আলিয়া ভাটের নিন্দায় সরব হলেন দীপিকা পাডুকোনের ভক্তরা। প্রশ্ন হল, হঠাৎই আলিয়ার উপর এত রোষ কেন দীপিকার ভক্তদের? জানা গিয়েছে, সম্প্রতি লিভাইস নামে এক বহুজাতিক পোশাক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন আলিয়া। দীপিকাকে সরিয়ে ওই সংস্থা আলিয়াকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। দীপিকার ভক্তরা মনে করছেন, দীপিকার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ কেড়ে নিয়েছেন আলিয়া। এর আগে যেমনটা তিনি করেছিলেন পদ্মাবতী ছবিতে। সেখানেও ছবির মূল চরিত্র থেকে দীপিকাকে সরিয়ে দিয়েছিলেন আলিয়া। পরে ওই ছবিতে তিনি অভিনয় করেন এবং ছবিটি হিট হয়।
দীপিকার ভক্তরা বলেছেন, পোশাক সংস্থা লিভাইসের বিজ্ঞাপনে তাঁরা দীপিকাকে দেখতে অভ্যস্ত ছিলেন। ওই বিজ্ঞাপনে দীপিকাকে খুব সুন্দর লাগত। কিন্তু তাঁর জায়গায় আলিয়াকে দেখে তাঁরা হতাশ হয়েছেন। কেউ কেউ বলেছেন, দীপিকার সবকিছু কেড়ে নেওয়া আলিয়ার অভ্যাসে পরিণত হয়েছে। কয়েকজন ভক্ত আরও একধাপ এগিয়ে ওই বিজ্ঞাপন থেকে আলিয়াকে সরিয়ে ফের দীপিকাকে আনার দাবি তুলেছেন। আবার কেউ কেউ বলেছেন, ডেনিম লুকে দীপিকাকে যেমন সুন্দর দেখতে লাগে আপনি তার ধারে কাছেও আসেন না। আসলে দীপিকাকে আপনি অসম্ভব হিংসে করেন।
ওই জনপ্রিয় পোশাক সংস্থা আলিয়াকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসডর করতেই শুরু হয়েছে দুই অভিনেত্রীর ভক্তদের মধ্যে দড়ি টানাটানি। তবে বিষয়টি নিয়ে দুই নায়িকার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
