By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: “খেলা হবে”: ক্রীড়া বিনোদন নাকি রাজনৈতিক হাতিয়ার?
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > জাজবাত প্লাস > “খেলা হবে”: ক্রীড়া বিনোদন নাকি রাজনৈতিক হাতিয়ার?
জাজবাত প্লাস

“খেলা হবে”: ক্রীড়া বিনোদন নাকি রাজনৈতিক হাতিয়ার?

snigdha@jazzbaat24bangla.com chowdhury
Last updated: December 18, 2025 11:41 am
snigdha@jazzbaat24bangla.com chowdhury
Share
3 Min Read
SHARE
“খেলা হবে”: ক্রীড়া বিনোদন নাকি রাজনৈতিক হাতিয়ার?
👁️ 2
WhatsApp Share on WhatsApp

“বন্ধু এবার খেলা হবে,খেলা হবে “
এটা কিন্তু কোনো খেলার স্লোগান নয় বরং এটা এক রাজনৈতিক দলের স্লোগান।
আজকের দিনে দাঁড়িয়ে ‘খেলা হবে’ শব্দবন্ধটি কেবল ফুটবল মাঠের উন্মাদনা নয়, বরং রাজনীতির ময়দানে এক ধারালো স্লোগান। মাঠের ঘাস থেকে রাজনীতির রাজপথ—ক্রীড়া আজ আর নিছক বিনোদনের আঙিনায় নেই, তা হয়ে উঠেছে ক্ষমতার দাবার বোর্ডের এক মোক্ষম ঘুঁটি। প্রশ্ন জাগে, রাজনীতির মঞ্চে ক্রীড়া কি শুধুই বিনোদন? নাকি বিনোদনের রঙিন মোড়কে এটি জনমানসকে মোহগ্রস্ত করার এক সুপরিকল্পিত রাজনৈতিক অস্ত্র?

একটা সময় ছিল যখন মাঠের লড়াই আর গদির লড়াইয়ের মাঝে এক যোজন দূরত্ব ছিল। কিন্তু বর্তমান জমানায় সেই পাঁচিল ভেঙে চুরমার। এখন বড় কোনো টুর্নামেন্টের উদ্বোধন মানেই ভিআইপি বক্সে রাজনীতিকদের মেলা। খেলোয়াড়দের কৃতিত্বের চেয়ে বেশি প্রচার পায় নেতাদের উপস্থিতি। আসলে, খেলার মাঠে যে বিপুল আবেগ আর ভিড় থাকে, রাজনীতির কারবারিরা সেই ‘ভোটব্যাঙ্ক’কে হাতছাড়া করতে চান না। তাই ক্রীড়া এখন বিনোদনের মোড়কে এমন এক পণ্য, যা দিয়ে খুব সহজেই সাধারণ মানুষের মগজধোলাই করা যায়।
মাঠের পারফরম্যান্সের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে ‘পলিটিক্যাল পিআর’। কোনো দেশ বা রাজ্য যখন বড় মাপের খেলা আয়োজন করে, তখন তার আসল উদ্দেশ্য থাকে নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল করা। খেলাধুলা এখানে আইওয়াশ বা দৃষ্টি ঘোরানোর কৌশল হিসেবে ব্যবহৃত হয়। মুদ্রাস্ফীতি, বেকারত্ব বা প্রশাসনিক ব্যর্থতার মতো জ্বলন্ত ইস্যুগুলো যখন জনগণকে অতিষ্ঠ করে তোলে, তখনই টোটকা হিসেবে হাজির করা হয় জাঁকজমকপূর্ণ কোনো টুর্নামেন্ট। গ্যালারির গর্জন আর আতশবাজির আলোয় তখন ঢাকা পড়ে যায় সাধারণ মানুষের হাহাকার।সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, এই আবর্তে পড়ে খেলোয়াড়রা হয়ে যান দাবার চাল । তাঁদের জয়-পরাজয়কে রাজনৈতিক দলের সাফল্যের খতিয়ান হিসেবে পেশ করা হয়। প্রশাসনিক কর্তারা যখন মাঠের পরিকাঠামো উন্নয়নের চেয়ে নিজেদের ছবি দেওয়া হোর্ডিং সাজাতে বেশি ব্যস্ত থাকেন, তখনই বোঝা যায় ক্রীড়া জগতটা আসলে রাজনীতিরই একটা সম্প্রসারিত অংশ হয়ে দাঁড়িয়েছে আর খেলা আসলে কতটা মেকি।মেগা ইভেন্টগুলোর অব্যবস্থাপনা বা বিশৃঙ্খলা যখন সামনে আসে, তখন রাজনীতিকরা দায় চাপান একে অপরের ওপর, কিন্তু লাভের গুড় ঠিকই সিন্দুকে জায়গা পায়।
রাজনীতি আর ক্রীড়ার এই যে মাখামাখি, এতে বিনোদন আছে ঠিকই, কিন্তু খেলোয়াড়সুলভ মানসিকতা উধাও। এখানে ‘স্পোর্টসম্যানশিপ’ নয়, বরং ‘ম্যানিপুলেশন’ই প্রধান। মাঠের লড়াই এখন আর শুধু গোল দেওয়ার বা উইকেট নেওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, তা পর্যবসিত হয়েছে ক্ষমতার দাপট প্রদর্শনে।

ক্রীড়া যখন রাজনীতির হাতিয়ার হয়, তখন মাঠ থেকে ঘাম আর শ্রমের গন্ধ মুছে গিয়ে বারুদের গন্ধ বের হয়। ‘খেলা হবে’ স্লোগানটি যখন রাজনৈতিক মঞ্চে প্রতিধ্বনিত হয়, তখন বুঝে নিতে হবে—আসল খেলাটা মাঠে নয়, হচ্ছে পর্দার আড়ালে। সাধারণ মানুষের আবেগকে হাতিয়ার করে রাজনৈতিক মহল নিজেদের ফায়দা তুলতে ব্যস্ত। আমাদের বুঝতে হবে, বিনোদন আর রাজনৈতিক স্বার্থের এই ককটেল আসলে কতটা বিষাক্ত। আমাদের দাবি ক্রীড়া হোক শুধুই ক্রীড়াবিদদের,প্রকৃত বিনোদনের অংশ, বন্ধ হোক নেতাদের পক্ষপাত।।

You Might Also Like

দাবার ছকে থেমে গেল শেষ চাল

কালীঘাটে ভক্তি নাকি ভিজিবিলিটি?

শিষ্টাচারের রাজনীতির প্রতীক

রক্তে রাঙা বর্ণমালা

মণিকোঠার মণিশংকর

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article দুর্নীতির করালগ্রাসে জনআস্থা কি খাদের কিনারায়
Next Article কলকাতা পৌরনিগমে উত্তেজনা ফিরহাদ-সজল বিতর্কে
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

লিয়ারজেট দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ
দেশ February 25, 2026
বাংলায় শিক্ষক নিয়োগ শুরু, প্রথম দিনেই ৭০ জনকে সুপারিশপত্র
রাজ্য শিক্ষা February 25, 2026
ভারত–পাক যুদ্ধ থামিয়েছিলেন ট্রাম্প?
দেশ বিদেশ February 25, 2026
ড্রাম বিস্ফোরণে মৃত্যু ৯ বছরের শিশুর
রাজ্য February 25, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • লিয়ারজেট দুর্ঘটনায় গাফিলতির অভিযোগ
  • বাংলায় শিক্ষক নিয়োগ শুরু, প্রথম দিনেই ৭০ জনকে সুপারিশপত্র
  • ভারত–পাক যুদ্ধ থামিয়েছিলেন ট্রাম্প?
  • ড্রাম বিস্ফোরণে মৃত্যু ৯ বছরের শিশুর
  • SIR কাজে ব্যস্ত বিচারক, থমকে আদালতের কাজ

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?