বাংলার মুকুটে জুড়ল আরও ৯ টি পালক। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে পদ্ম সম্মানের তালিকা। আর তাতেই বাংলার ৯ জনের নাম দেখে আবেগে ভাসছেন আপামর বাঙালি। তলিকায় রয়েছেন অরিজিৎ সিং, মমতা শঙ্কর, তেজেন্দ্র নারায়ণ সহ আরও ৬জন। বাংলার গর্ব এই মানুষগুলি।
পদ্ম সম্মানের তালিকায় রয়েছেন রাজ্যের নামি ঢাকি গোকুল চন্দ্র দাস। উত্তর ২৪ পরগনার ঢাক বাদক গোকুলচন্দ্র দাস পেতে চলেছেন পদ্মশ্রী সম্মান। মহিলাদের ঢাকি হিসেবে বিশেষ অবদান রয়েছে এই মানুষটির। নিজের হাতে মহিলা ঢাকি তৈরি করেছেন ১০০ জনেরও বেশি। সেই জন্য এক থেকে দেড় কেজি ওজনের ঢাক তৈরি করেছেন নিজের হাতে। উস্তাদ জাকির হুসেন তো বটেই, পণ্ডিত রবি শঙ্করের অনুষ্ঠানে ঢাক বাজিয়েছেন গোকুল চন্দ্র দাস।
বাংলা থেকে পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন বলিউড এবং টলিউডের অত্যন্ত জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী অরিজিত সিং। তালিকায় রয়েছেন অভিনেত্রী মমতাশঙ্কর। পদ্মশ্রী দেওয়া হচ্ছে কার্তিক মহারাজকে। এছাড়াও সাহিত্য শিক্ষা নগেন্দ্রনাথ রায়,বাণিজ্যে পবন গোয়েঙ্কা, ব্যবসা-বাণিজ্যে সজ্জন ভজঙ্ক, আধ্যাত্মিকতার দিক থেকে স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ।
এছাড়াও সোশ্যাল ওয়ার্ক এর জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি, আর্টের জন্য তেজেন্দ্রনারায়ণ মজুমদার, মহারাষ্ট্রের ট্রেড অ্যান্ড ইন্ড্রাস্চিরির জন্য পদ্মশ্রী পাচ্ছেন অরুন্ধতী ভট্টাচার্য, সাহিত্যের জন্য ত্রিপুরার অরুণোদয় সাহা, হরিয়ানার প্যারা আর্চার কৈথলের একলব্য হরিবন্দর সিং, ২০২৪ সালের প্যারা অলিম্পিক গেমসে সোনা পেয়েছিলেন তিনি।
পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ নাম গোয়ার স্বাধীনতা সংগ্রামী লিবিয়া লোবে সারদেসাই। এছাড়াও, দিল্লির বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ নীরজা ভাটলা, মহিলাদের সারভাইক্যাল ক্যান্সার নির্ণয় ও নিরাময়ে তিনি অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। পদ্মশ্রী পাচ্ছেন ভাজপুরের বিশিষ্ট সমাজসেবী ভীম সিং ভাবেশ। দক্ষিণ ভারতের বিশিষ্ট তবলা বাদক পি ডাচনামূর্তি, নাগাল্যান্ডের বিশিষ্ট ফল চাষী এল হ্য়াংথিং,জগদীশ জোশিলা, দীর্ঘ পাঁচ দশক ধরে ভ্রমণ সাংবাদিকতা করা সাংবাদিক হিউজ গানজের ও কলিন গানজের, ব্রাজিলের বিশিষ্ট হিন্দু আধ্যাত্মিক ব্যক্তিত্ব জোনাস মাসেতি, বিলাসপুরের আপেল চাষি হরিমন শর্মা, কুয়েতের যোগ শিক্ষক শাইখা আল সাবা পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন।
