By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Jazzbaat 24 BanglaJazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Reading: হারাতে হবে বিজেপি, তৃণমূলকে : কারাত
Share
Sign In
Notification
Font ResizerAa
Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Font ResizerAa
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
  • সফর
  • সংস্কৃতি
Search
  • হোম
  • দেশ
  • রাজনীতি
  • বিদেশ
  • ময়দান
  • অপরাধ
  • বিনোদন
  • সুস্বাস্থ্য
  • শিক্ষা
  • আবহাওয়া
  • অপরাধ
  • অর্থনীতি
  • ই-পেপার
  • ই-স্পেশাল
  • ওয়েবস্টোরি
  • কৃষি
  • চাকরি
  • জাজবাত প্লাস
  • ধর্মকর্ম
  • পরিবেশ
  • প্রযুক্তি
  • ফ্যাশন
  • বিজ্ঞান
  • বিদেশ
  • ব্যবসা
  • ময়দান
  • মহানগর
  • রকমারি
  • রাজনীতি
  • রাজ্য
    • উত্তরবঙ্গ
    • দক্ষিণবঙ্গ
  • সফর
  • সংস্কৃতি
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
Jazzbaat 24 Bangla > রাজনীতি > হারাতে হবে বিজেপি, তৃণমূলকে : কারাত
রাজনীতি

হারাতে হবে বিজেপি, তৃণমূলকে : কারাত

Jazzbaat 24 Bangla
Last updated: February 25, 2025 4:28 pm
Jazzbaat 24 Bangla
Share
6 Min Read
SHARE
হারাতে হবে বিজেপি, তৃণমূলকে : কারাত
👁️ 2
WhatsApp Share on WhatsApp

সিপিএমের ২৭ তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের প্রতিনিধি অধিবেশনের সমাপ্তির পর ডানকুনি ফুটবল ময়দানে প্রকাশ্য সমাবেশে প্রকাশ কারাত বলেছেন, পার্টির ২৪ তম কংগ্রেস এপ্রিলে মাদুরাই শহরে হবে। তার আগে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের সম্মেলন চলছে। এই রাজ্যের ডাকুনিতে চারদিন এই রাজ্য সম্মেলন অনু্ঠিত হয়েছে। সম্মেলন সফল করতে হুগলির মানুষ যেই সমর্থন জানিয়েছেন তার জন্য সবাইকে কৃতজ্ঞ।
এই সমাবেশ প্রমাণ করে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলি জেলার মানুষের সমর্থন নিয়ে এগিয়ে চলছে। পার্টির জেলা কমিটিকে এর জন্য অভিনন্দন জানাই।

তিনি বলেন, গত সম্মেলন থেকে এই সম্মেলন পর্যন্ত দলীয় কর্মীরা সাহসের সাথে কাজ করেছেন সব প্রতিকূলতাকে উপেক্ষা করে। গরীবের দাবি দাওয়া নিয়ে লড়াই এগিয়ে নিয়ে যাচ্ছেন পার্টি কর্মীরা। অনেক দমন পীড়নকে সহ্য করে এগিয়ে যেতে হচ্ছে। বিজেপির সাম্প্রদায়িক নীতি এবং তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে চলছে লড়াই। গোটা দেশে আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছি। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে চলছে লড়াই। দেশের সংবিধান শেষ করার জন্য বিজেপির যেই ভূমিকা তার বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শক্তি গুলোকে সাথে নিয়ে আমরা লড়াই চালাচ্ছি। রাজ্যে তৃণমূলের যেই সরকার চলছে তা দুর্নীতিগ্রস্থ। এই সরকারের যেই জনবিরোধী চরিত্র তার বিরুদ্ধে চলছে লড়াই, তার সাথে বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি। কারাত আরও বলেছেন, গত তিন বছর বাংলার মানুষ ১০০ দিনের কাজ পাচ্ছেন না। তাদের কাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এটা কখনো মেনে নেওয়া যায়না। কাজের অধিকার আইন সবার জন্য। কিন্তু মমতার সরকার সেই আইনকে উপেক্ষা করছে। হাজার হাজার কোটি টাকার যেই ক্ষতি মানুষের হয়েছে তা পূরণ করতে হবে। মহিলাদের নিরাপত্তা নেই রাজ্যে। চারদিন এই রাজ্যের বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি নারী নির্যাতনের খবর। এই জেলারই এক মহিলার গতকাল মৃত্যু হয়েছে কটূক্তির হাত থেকে বাঁচতে। এর থেকে নিন্দনীয় কিছু হতে পারে না। আর জি কর কাণ্ড গোটা দেশ দেখেছে। এই গুন্ডা রাজের বিরুদ্ধে আমাদের পার্টি সামনে থেকে লড়াই করবে। এই বাহিনীকে ব্যবহার করা হয়েছিল আমাদের কর্মীদের বিরুদ্ধে, আজ মানুষের বিরুদ্ধে তাদের ব্যাবহার করা হচ্ছে। এই সম্মেলন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূলের অপশাসন এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই চলবে।

রাজ্যে বামপন্থীরা শক্তি শালী ছিল বলে কোন সাম্প্রদায়িক শক্তি অতীতে মাথা তুলতে পারেনি। আজ তৃণমূলের জন্য এমন এক পরিবেশ তৈরি হয়েছে যাতে বিজেপি আরএসএস শক্তি শালী হয়েছে। আরএসএস এই রাজ্যকে হিন্দু সাম্প্রদায়িক শক্তির ঘাঁটি করতে চাইছে। মোহন ভগবৎ এই রাজ্যে এসেছিলেন, কি ভাবে আর এস এস কে শক্তিশালী করা যায়।
মোদী সরকার মুখে হিন্দু বলছে কিন্তু ওরা আদতে আদনি আম্বানিদের জন্য কাজ করে। বিজেপি এই রাজ্যে এলে এই কর্পোরেট শক্তি বাংলাকে লুঠ করবে। এই সমাবেশ প্রমাণ করছে রাজ্যের মানুষ বামপন্থী বিকল্প শক্তিকে দেখতে চাইছে।

এই সমাবেশের মঞ্চে মহম্মদ সেলিম বলেন, আজকের সমাবেশ প্রমাণ করছে সিপিআইএম ছিল,আছে আর থাকবে। কিছু এনজিও, মিডিয়া ভেবেছিল আমাদের মুছে দেওয়া যাবে, কিন্তু না। শহীদের কলজের রক্ত দিয়ে লাল ঝান্ডা তৈরি হয়েছে। কৃষক, সংখ্যালঘু, সবার জন্য লড়াই করে সিপিআই এম তৈরি হয়েছে। ৫৫০’র বেশি প্রতিনিধি সম্মেলনে ছিলেন। সমাজের সব অংশের মানুষ ছিলেন। পাহাড় থেকে এসেছিলেন অনেকে। যারা ভেবেছিল সিপিআই এম শেষ তারা লিখছে কি খাওয়া হয়েছে সম্মেলনে। আর যখন ফাইভ স্টার হোটেলে হয়, দিল্লি নবান্ন থেকে উপহার আসে তখন কিছু হয় না। তার বন্দনা করা হয় আমরা মানুষকে নিয়ে লড়াই করি, তাদের থেকে রসদ জোগাড় করি। আমরা ইলেক্টোরাল বন্ড নি না। মানুষের টাকায় পার্টি চালাই।

ওরা বিভিন্ন সংস্থার থেকে টাকা নিয়েছে ভোটের সময় আর আমাদের তার ট্যাক্স দিতে হচ্ছে। আমরা মামলা করেছিলাম। তারপর যখন নাম প্রকাশের কথা এলো বললো নাম দেবে না। মোদী সরকার আড়াল করতে চেয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের কোথায় নাম প্রকাশ করেছে। বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন রাজ্যের মানুষের মেধা দিয়ে রাজ্য গড়তে। বামফ্রন্টের সময় স্কুল হয়েছে, তৃণমূল স্কুল তুলে দিচ্ছে। বিজেপি বলছে বিকাশ, মোদী বলছে উন্নয়ন একই কথা সাইন বোর্ড আলাদা। আর জি কর কাণ্ড দেখিয়ে দিয়েছে কলকাতা পুলিশ আর সিবিআই’য়ের রূপ। দিল্লি থেকে কলকাতা সত্য প্রকাশ করতে চায় না। আমরা বলছি সব প্রকাশ করতে হবে। এই চন্দননগরে একজন নারীর মৃত্যু হয়েছে। মমতা কিছু বলছে না। আমি এবং মীনাক্ষী সভাশেষে চন্দননগরে ওই মেয়েটির বাড়ি যাবো। গত তিন বছর মানুষকে সংগঠিত করার চেষ্টা করেছি। ওরা মানুষকে ভাগ করতে চাইছে। দাঙ্গা হাঙ্গামা করছে। যে দাঙ্গা করলো তাকে মোদী পদ্মশ্রী দিল। আমাদের এর বিরুদ্ধেই লড়াই করতে হবে।

বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন দাঙ্গাবাজদের মাথা গুড়িয়ে দিতে হবে। আমরা বলছি গুন্ডা দাঙ্গাবাজের কোন স্থান হবে না এই রাজ্যে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দাঙ্গা হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে। কোন দাঙ্গা করতে দেওয়া হবে না। ধর্ম আর রাজনীতিকে আলাদা রাখতে হবে। বাংলাদেশে ধর্মীয় সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পর সংখ্যালঘু, বিরোধী দলের লোকেরা আক্রান্ত হচ্ছেন। আমার আমাদের দেশেও এই ঘটনা দেখেছি। বাংলাদেশে যারা সংখালুগুদের হয়ে লড়ছে আমরা তার পাশে। এই রাজ্যে আমাদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের দেশ বহুত্ববাদী। আরএসএস গোটা দেশে জাত নিয়ে বিভাজন করছে। আর মমতা বলেছিল আমাদের বিরুদ্ধে বিজেপিকে নিয়ে লড়াই করবে। আজ ওরা জোট করে চেপে বসেছে। বিজেপিকে দিয়ে তৃণমূলকে হটানো যাবে না, আর জি কর প্রমাণ করেছে। মোহন ভগবৎ বললো এই বিষয় তারা রাজ্যকে সমর্থন করবে, তার পর থেকে এক রিপোর্ট, একে এক করে সবাই ছার পাচ্ছে। জিনিসের দাম বেড়েছে। কৃষকেরা দাম পাচ্ছে না। আচ্ছেদিন না সর্বনাশ ডেকে এনেছে মোদী মমতা। আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ, গরিব মানুষের সমাবেশ হবে। আগামী ২০ এপ্রিল ব্রিগেড ভরানোর আগে নিজের পাড়ায় মহল্লায় লড়াই হবে প্রতিদিন লড়াই হবে। পঞ্চায়েত নির্বাচনে বলেছিলাম চোর ধরো জেল ভরো, সেই নির্বাচনে প্রতিরোধের স্পৃহা জেগেছিল। বাইনারী ভেঙে গিয়েছিল। সিপিআই(এম)কে শক্তিশালী করতে হবে, বামপন্থী ঐক্য গড়ে তুলতে হবে। মানুষকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। মানুষ আমাদের পাশে এসেছে। ২৬ থেকে ২৬ এর লড়াই শুরু করবো আমরা।

You Might Also Like

ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ

নতুন প্রজন্মকে আরও এগিয়ে দেওয়ার সংকেত অভিষেকের

আমতলার রাস্তায় তৃণমূলের পতাকা

বিজেপিতে ফের ফিরেছেন দিলীপ! স্ত্রীর ক্ষোভ উগরে দিলেন রিঙ্কু মজুমদার

লক্ষ্মীর ভান্ডার ইস্যুতে চাপে বাম শিবির

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Share This Article
Facebook Twitter Copy Link Print
Share
Previous Article নারী নিরাপত্তায় বিস্ফোরক ক্ষোভ, রাস্তায় উত্তাল বাংলাদেশ, চাপে ইউনূস প্রশাসন!
Next Article হাসিনা হীন বাংলাদেশে বড় খবর, বিএনপি-জামায়াতকে হারিয়ে জয় আওয়ামী লীগপন্থীদের
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

51kFollowersLike
5.2kSubscribersSubscribe
- Advertisement -
Ad imageAd image

Latest News

দাবার ছকে থেমে গেল শেষ চাল
জাজবাত প্লাস February 23, 2026
আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
ময়দান February 22, 2026
ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
রাজ্য রাজনীতি February 22, 2026
এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
দেশ February 22, 2026

Advertise

  • Advertise

Recent Posts

  • দাবার ছকে থেমে গেল শেষ চাল
  • আইপিএল ঘিরে ধোনি জল্পনায় ব্রেক
  • ভোটের আগে সিপিএমকে নিশানায় কল্যাণ
  • এআই সামিট বিক্ষোভে ধৃতদের জামিন নাকচ
  • এআই সামিট বিক্ষোভে কংগ্রেসকে তীব্র কটাক্ষ মোদীর

Recent Comments

No comments to show.
//

“We reach millions of viewers and are the leading news channel – Jazzbaat24 Bangla.”

Quick Link

  • Advertise with us
  • Newsletters
  • Deal

Download APP


Download on Play Store

Jazzbaat 24 BanglaJazzbaat 24 Bangla
Follow US
© 2024 Jazzbaat24Bangla News Network. All Rights Reserved.
  • Advertise
Welcome Back!

Sign in to your account

Lost your password?