সুদীপ্ত চট্টোপাধ্যায়
আরজিকর-এ তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণে নিহত হওয়ার ঘটনার পুনরায় তদন্তের আর্জি জানিয়ে ফের হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল নিহত চিকিৎসকের পরিবার। হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আবেদন জানান পরিবারের আইনজীবী। আগামী সোমবার এই আবেদনের নানী হবে বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। উল্লেখযোগ্য দুদিন আগেই সুপ্রিম কোর্ট হাইকোর্টে এই মামলার শুনানি হবে বলে নির্দেশ দেয়। এর আগে শিয়ালদা আদালত এই ঘটনায় একমাত্র অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয়। যদিও নিম্ন আদালতের এই নির্দেশে সন্তুষ্ট হয়নি নিহত চিকিৎসকের পরিবার। তাদের মতে সঞ্জয় একা নয় তাদের মেয়ের ধর্ষণ-খুনের ঘটনায় আরও অনেকেই যুক্ত রয়েছে। অথচ কলকাতা পুলিশ তাদের আড়াল করার চেষ্টা করেছে। সিবিআই যথাযথ তদন্ত করছে না। তাই সিবিআই এর যথাযথ বা পুনরায় তদন্তের আবেদনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পরিবার। যেহেতু এবিষয়ে সুপ্রিম কোর্টে স্বতপ্রণোদিত মামলা চলছে তাই সুপ্রিম অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয় বলে জানিয়েছিলেন হাইকোর্টের একক বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর একই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দারস্থ হন নিহত তরুণী চিকিৎসকের বাবা-মা। দুদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়ে দেয় হাইকোর্টের একক বেঞ্চ এই আবেদনে শুনানি করতে পারে এবং এই মামলা হাইকোর্টে ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। আজ ফের বিচারপতির্থঙ্কর ঘোষের এ জেলাতে এই মামলার শুনানির আবেদন জানানো হয় পরিবারের পক্ষ থেকে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি ঘোষ।
