রাজ্যের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কৃষকদের জন্য অন্যতম বড় ঘোষণার মধ্যে ধানের সহায়ক মূল্য ধাপে ধাপে বৃদ্ধি করে প্রতি কুইন্টাল ৩১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর এই সিদ্ধান্তের নেপথ্যে ভাতাড়ের বিধায়ক সৌমেন কার্ফার উদ্যোগ ও প্রস্তাবের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে রাজনৈতিক ও কৃষক মহলে।

জানা গিয়েছে, সরকার গঠনের পর নবান্নে অনুষ্ঠিত প্রথম প্রশাসনিক বৈঠকে গত ১১ মে কৃষকদের স্বার্থে ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির প্রস্তাব সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপন করেছিলেন বিধায়ক সৌমেন কার্ফা। কৃষকদের আর্থিক সুরক্ষা ও উৎপাদন ব্যয়ের কথা মাথায় রেখে তিনি ধানের মূল্য বৃদ্ধির দাবি জানান। সেই প্রস্তাবকেই গুরুত্ব দিয়ে রাজ্য সরকার এবারের বাজেটে অন্তর্ভুক্ত করেছে বলে জানা গেছে।

বাজেটে এই ঘোষণা হওয়ার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌমেন কার্ফা বলেন, “ভাতাড় তথা পূর্ব বর্ধমানের কৃষকদের স্বার্থে আমি যে প্রস্তাব দিয়েছিলাম, তা বাস্তবায়িত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। কৃষকরা আমাদের সমাজ ও অর্থনীতির প্রধান ভিত্তি। তাঁদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রস্তাব দিয়েছিলাম।”

তিনি আরও বলেন, পূর্ব বর্ধমান কৃষিপ্রধান জেলা হওয়ায় এই সিদ্ধান্তের সুফল সরাসরি পাবেন জেলার হাজার হাজার কৃষক। ধানের মূল্য ৩১০০ টাকা হওয়ায় কৃষকদের আয় বাড়বে এবং কৃষিকাজের প্রতি নতুন করে উৎসাহ সৃষ্টি হবে।

বর্ধমানের কৃষক সমাজের পক্ষ থেকে বিধায়ক সৌমেন কার্ফা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার উত্থাপিত প্রস্তাবকে মর্যাদা দিয়ে কৃষকদের স্বার্থে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কৃষকদের উন্নয়নের পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ হয়ে থাকবে।”

কৃষকদের স্বার্থে বিধায়ক সৌমেন কার্ফার এই উদ্যোগ এবং সেই প্রস্তাবের বাজেটে প্রতিফলন ভাতাড় বিধানসভা এলাকার কৃষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।https://www.facebook.com/share/v/17sYk2kUbf/