ক্ষুব্ধ বিচারপতিরা, নতুন করে চাপে কেন্দ্রীয় সংস্থা কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের গতি নিয়ে ফের প্রশ্নের মুখে সিবিআই। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে জানতে চাইল, প্রায় দু’বছর পেরিয়ে গেলেও তদন্তে নতুন অগ্রগতি কোথায়? আদালতের পর্যবেক্ষণে স্পষ্ট, আরজি কর-কাণ্ডের ‘বৃহত্তর ষড়যন্ত্র’-এর সূত্র এখনও অধরাই...