ভালো করে পরিমাণ মতো রাতের খাবার খেয়েই শুয়েছিলেন, কিন্তু হঠাৎ মধ্যরাতে পেটে খিদে! কী আশ্চর্য। অবাক হওয়ার কিছু নেই। রাত ১টায় খিদে অনেকেরই পায়। বা ধরুন রাত জেগে সিনেমা দেখছেন, বা হয়তো ভালো করে ডিনার হয়নি সেদিন। আধো ঘুমে রান্নাঘরে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট নুডল বানিয়ে নেওয়া তখন সবচেয়ে সহজ মনে হয়। কিন্তু একই খাবার কি রোজ রোজ খাওয়া যায়? উপায় আছে। রাতে বানিয়ে খাওয়ার একগুচ্ছ সহজ দেশি রেসিপি আছে। সবচেয়ে বড় কথা ইনস্ট্যান্ট নুডলসের থেকে সেগুলির পুষ্টিগুণ অনেক বেশি। মধ্যরাতে পেটের হঠাৎ গোঙানি বন্ধ করতে কী কী আইটেম ট্রাই করতে পারেন? রইল রেসিপি।
মশলা খিচুড়ি –
গরম গরম খিচুড়ি খেতে পারেন রাতে। পেটের সঙ্গে মনও ভরবে। ফ্লেভারের ঘাটতি হবে না। ঘি, জিরে ফোড়ন আর সবজি দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তবে সাধারণ খিচুড়ির মতো ভারী হয় না। ঝোলের থেকেও হালকা, প্রায় স্যুপের মতো লাগবে। সঙ্গে খানিক আচার নিতে পারেন।
জাজবাত বাংলায় আরও পড়ুন
ডিমের ঝোল –
ক্লাসিক ডিমের ঝোল। বানানো সহজ। টমেটো বেটে অল্প মশলা দিয়ে সিদ্ধ ডিমের ঝোল বানিয়ে নিতে খুব বেশি সময় লাগবে না। কিন্তু পেট ভরবে। বাড়িতে রুটি বা পাও বা পাঁউরুটি নিশ্চয়ই থাকে। সেটা দিয়েই খেয়ে নিন। প্রোটিন পাবে শরীর। অর্ডারও করে নিতে পারেন। অথবা একটা পাত্রে পিঁয়াজ-টমেটো কুচির সঙ্গে ডিম ফেটিয়ে মশলা সমেত কড়াইয়ে ঢেকে রান্না করে নিন। দারুণ লাগে।
কিমা ম্যাগি –
ইনস্ট্যান্ট নুডলের থেকে তাও ভালো। বাড়িতে মাংসের বাড়তি কিমা থাকলে সেটার সঙ্গে একটু পিঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে নুডলস বা ম্যাগি দিয়ে মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে রান্না করে নিন। দেশি কিমা ম্যাগির স্বাদ কিন্তু মনে থেকে যাবে অনেকদিন।
পনির ভুর্জি রোল –
একইভাবে পনির দিয়ে যে কোনও আইটেম বানিয়ে নিতে পারেন। পনির ভুর্জি যদি থেকে যায় তাহলে সেটা রুটি বা পরোটার মধ্যে পুর মতো ভরে রোল করে খেয়ে নিন। সঙ্গে সস বা চাটনি রাখতে পারেন। পিঁয়াজ, টমেটো দিয়ে নিন। দারুণ খেতে লাগবে।
আরও পড়ুন
আলু টিক্কি স্যান্ডউইচ –
বাড়িতে আলু টিক্কি বানিয়ে রেখে দিতে পারেন। রাতে খিদে পেলে সেটাই মেখে পাঁউরুটির মধ্যে দিয়ে গ্রিল করে নিন স্যান্ডউইচের মতো। সঙ্গে চিজ়ের একটা স্লাইস। স্কুলের টিফিনের কথা মনে পড়ে গেল? আবার খেয়ে দেখুন, মন ভরবে, পেটও।
যদি আপনার মধ্যরাতে খিদে পাওয়ার অভ্যাস থাকে, তাহলে সবসময় বাড়িতে কিছু সাধারণ মশলা, পিঁয়াজ ও টমেটো কুচি বা কাঁচা লঙ্কা কুচি, ডিম, পনির বা কিমা, ম্যাগি বা নুডলসের প্যাকেট, পাঁউরুটি মজুত রাখলে ভালো। অপশন পাবেন অনেক। রাতে উঠে খাটতেও হবে না বেশি
