গত সপ্তাহে সোনার দরে বড়সড় পতন লক্ষ্য করা গেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ থেকে শুরু করে ভারতের বাজারে সোনার দর অনেকটাই নেমেছে। এমসিএক্স (MCX)-এ গত সপ্তাহের প্রথম ব্যবসায়িক দিন অর্থাৎ সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর ১৫০০ টাকারও বেশি কমেছে। পাশাপাশি দেশীয় বাজারে ২৪ ক্যারেট সোনা সহ অন্যান্য কোয়ালিটির সোনার দরেও পতন লক্ষ্য করা গেছে। সোনার দামে পতনের ঝোঁক থাকায় উৎসাহ দেখা গিয়েছে বাজারে। খুশি ক্রেতা ও ব্যবসায়ীরা।
গত সপ্তাহের সোমবার যে সমস্ত সোনার এক্সপায়ারি ডেট ৫ আগস্ট ছিল সেইরকম ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দর ৯৯,৩২৮ টাকা ছিল। শুক্রবার সেই দর ৯৭,৮০৬ তে পৌঁছে যায়। শুধুমাত্র ২৫ জুলাই সোনায় ১০ গ্রাম প্রতি ৯২০ টাকার পতন দেখা গেছে। অন্যান্য ৫ দিনে সোনা ১৫২২ টাকা পর্যন্ত সস্তা হয়েছে।
ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্সের ওয়েবসাইটে সোনার যে দর আপডেট করা হয় তাই গোটা দেশে মান্য হয়। কিন্তু গয়নার দোকানগুলিতে এই সোনায় ৩ শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হয়। যে কারণে সোনার দর বেড়ে যায়। প্রত্যেক শহরে গয়নার মেকিং চার্জ এক নয়।
