বৃহস্পতিবার ফের নীচে নামল সোনার দর। গত কয়েকদিন সোনার দাম ঊর্ধ্বমুখী থাকলেও এদিন কমল সোনার দাম ৷ ২০২৫ সালের মাঝামাঝি সময়ে থেকে বিশ্ববাজারে হলুদ ধাতুর দাম নতুন উচ্চতায় পৌঁছেছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী মাসগুলোতে যদি অর্থনৈতিক অনিশ্চয়তা বজায় থাকে, তাহলে সোনার দর বৃদ্ধির দিকেই থাকবে। তবে যদি কেন্দ্রীয় ব্যাঙ্কগুলো সুদের হার বাড়ায় এবং ডলারের মান পুনরায় বৃদ্ধি পায়, তাহলে সোনার দাম কিছুটা কমতেও পারে।
বিশ্ববাজারে সোনার চাহিদা ও সরবরাহ অনুযায়ী দাম নির্ধারিত হয়। নিউইয়র্ক, লন্ডন, সিঙ্গাপুরের মতো জায়গায় সোনার ফিউচার প্রাইসও প্রভাব ফেলে। যখন মুদ্রাস্ফীতি বেড়ে যায় অথবা মন্দার আশঙ্কা থাকে, তখন মানুষ নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝোঁকে, ফলে দাম বাড়ে।
বৃহস্পতিবার ৩১ জুলাই ২২ ক্যারেট সোনার দাম গ্রাম প্রতি ৯৩২৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৭৬৫৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১১১৭৯৬ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
