বিশ্বখ্যাত শিল্পী হলেও এমনিতে তাঁর মত মাটির মানুষ খুঁজে পাওয়া ভার। তবুও শুটিং-এর কাজ করতে গিয়ে আইনি জটে জড়িয়ে পড়লেন গায়ক অরিজিৎ সিং। স্বাভাবিক ভাবেই এই নিয়ে কৌতুহল তৈরি হয়েছে তাঁর ফ্যানেদের মধ্যে। একটি ঘটনার জেরে গায়ক ও তার দেহরক্ষীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনে।
জানা যাচ্ছে শান্তিনিকেতনে একটি শুটিং-এর কাজে ব্যস্ত ছিলেন গায়ক। সেই সময় শান্তিনিকেতনের সুবাসপল্লির স্থানীয় বাসিন্দা কমলকান্ত লাহা প্রতিদিনের মতো কর্মস্থলে যেতে গেলে বাধা পান।অরিজিৎ সিং সেখানে শুটিং করায় গায়কের দেহরক্ষীরা তাকে অপেক্ষা করতে বলেন। প্রথমে কমলকান্ত লাহা অপেক্ষা করলেও দেরি হয়ে যাওয়ায় এগোতে শুরু করেন এবং অভিযোগ তখনই দেহরক্ষীদের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। এই বিশৃঙ্খলার মধ্যে তার একটি সোনার আংটি হারিয়ে যায় বলেও অভিযোগ।
আর এই ঘটনার পরই শান্তিনিকেতন থানায় অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা কমলকান্ত লাহা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত গায়কের পক্ষ থেকে কোনও বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
