কত শব্দ আসে। আবার কালের নিয়মে সেই শব্দের প্রচলন কমতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে নতুন শব্দ যুক্ত হয় অভিধানে। তেমনই কেমব্রিজ ডিকশনারির অনলাইন এডিশনে গত বছর ধরে অন্তত ৬০০০ নতুন শব্দ যুক্ত হয়েছে। সোমবার এই অভিধানের প্রকাশকদের তরফে একথা জানানো হয়েছে। গোটা বিশ্বজুড়ে এখন নতুন প্রজন্ম। জেনারেশন জেড, জেনারেশন আলফা। আরও স্মার্টভাবে বলতে গেলে জেন জেড আর জেন আলফা। তাদের রোজকার কথোপকথনে এমন কিছু শব্দ যুক্ত হয়ে যাচ্ছে যা শুনলে হোঁচট খেতে হয় আগের প্রজন্মকে।
কেমব্রিজ ডিকশনারিতে নতুন করে স্থান পেয়েছে স্কিবিডি(skibidi), ডেলুলু (delulu), ট্রেডওয়াইফের(tradwife) মতো কিছু শব্দ। আপাত অচেনা মনে হতে পারে। কিন্তু জেন জেড কিংবা জেন আলফার কাছে এই শব্দ পরিচিত।
এই যেমন ট্রেডওয়াইফ। সাধারণত এটি দুটি আলাদা শব্দকে একাত্ম করে তৈরি করা শব্দবন্ধ। এই যেমন ট্রেডওয়াইফ শব্দটির অর্থ দাঁড়াচ্ছে অনেকটা রক্ষণশীল(বিবাহিতা) মহিলা, যিনি ঘর সামলান, সংসার সামলান আবার সামাজিক মাধ্যমে সেকথা তুলে ধরেন। এই ট্রেডওয়াইফরা প্রায়ই তাঁদের রোজকার জীবনের নানা দিক যেমন রান্না করা, ঘর গোছানো, বাগান করা এমন নানা দিক সামাজিক মাধ্যমে তুলে ধরেন। ভিডিয়ো শেয়ার করেন। মানে একটা সময় মা কাকিমারা যে ধরনের জীবন যাপন করতেন আর তার সঙ্গে যুক্ত হচ্ছে সেই জীবনকে সামাজিক মাধ্যমে তুলে ধরা। এই দুইয়ের মেলবন্ধনে তৈরি হওয়া শব্দগুচ্ছ ট্রেডওয়াইফ।
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস জানিয়েছে, প্রথাগত স্ত্রীর একটি শব্দবন্ধ হল এই tradwife। লিঙ্গ অনুসারে ঐতিহ্যবাহী যে ভূমিকা রয়েছে তার সঙ্গে যুক্ত হচ্ছে ইনস্টাগ্রাম বা টিকটকে ভেসে থাকার প্রবণতা।
এবার আসা যাক স্কিবিডি প্রসঙ্গে। অনলাইন মিমস-এ বেশ পরিচিত নতুন প্রজন্মের কাছে। এটা ব্যবহার করা হয় কুল বা ব্যাড এই অর্থে।
স্কিবিডি টয়লেট নামে একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই শব্দটি প্রচলিত হয়েছিল। আসলে এর নির্দিষ্ট কোনও অর্থ নেই। বোকা, হাস্যকর, অতিরঞ্জিত বোঝাতে ব্যবহার করা হয় অনলাইন প্ল্যাটফর্মে। অ্যানিমেটেড ওয়েব সিরিজ থেকে নতুন প্রজন্মের মুখে চলে এসেছে এই শব্দ।
ডেলুলু বা দেলুলু এই শব্দটি সাধারণত ব্যবহার করা হয় যা সত্যি নয়, কাল্পনিক এমন বোঝাতে। বিভ্রান্তিমূলক মানসিকতার প্রতিশব্দ হিসাবেও চালানো যায় এই নতুন প্রজন্মের শব্দটি। নতুন প্রজন্মের এই শব্দ শোনা গিয়েছিল ২০২৫ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পার্লামেন্টে রাখা বক্তব্যতে। তিনি বলেছিলেন, ডেলুলু উইথ নো সোলুলু।
কেমব্রিজ ডিকশনারির লেক্সিকাল প্রোগ্রাম ম্যানেজার কলিন ম্যাকিনটস বলছেন, জোরালোভাবে টিকে থাকতে পারবে এমন শব্দকেই আমরা অভিধানে ঠাঁই দিই। ইন্টারনেট সংস্কৃতি ইংরেজি ভাষাটাকে বদলে দিচ্ছে।
আর একটা নতুন শব্দও এসেছে। মাউস জিগলার(mouse jiggler)। এটা ওয়ার্ক ফ্রম হোমের যে নতুন সংস্কৃতি সেটা থেকে চলে এসেছে। এটা অনেকটা যেন সেই ভান যেখানে কাজ করছেন অথচ কাজ করার ভান করছেন। এসেছে নতুন শব্দ লিউক(Lewk)। এটার অর্থ মনোযোগ আকর্ষণ করে এমন ফ্যাশন বা স্টাইলকে বোঝাতে ব্যবহার করা হয়।
Jazzbaat24Bangla • Beta
Leave a comment
Leave a comment
